গ্রিয়েজমানের নৈপুণ্যে বার্সার জয়

স্পোর্টস ডেস্ক
২৬ আগস্ট ২০১৯, ১০:৫১ আপডেট : ২৬ আগস্ট ২০১৯, ১১:১৭

গ্রিয়েজমানের গোল উদযাপন। লা লিগায় চেনা ছন্দে ফিরেছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। রিয়াল বেতিসকে ৫-২ গোলে বিধ্বস্ত করেছে কাতালানরা। জোড়া গোল এসেছে আন্তোয়ান গ্রিয়েজমানের পা থেকে।

উদ্বোধনী ম্যাচে বার্সার শুরুটা হয়েছিল হার দিয়ে। নতুন সাইনিং গ্রিয়েজমান নিষ্প্রভ থাকায় আক্রমণ ছিল নখদন্তহীন। অথচ সেই গ্রিয়েজমানই রবিবার আক্রমণে নেতৃত্ব দিয়েছেন শুরু থেকে।

চোটের কারণে এই ম্যাচেও থাকা হয়নি লিওনেল মেসির। তাই ম্যাচের প্রথম গোল করে বার্সাকে কিছুক্ষণের জন্য স্তব্ধ করে দিয়েছিল বেতিস। ১৫ মিনিটে নাবিল ফেকিরের গোলে অগ্রগামিতা পায় তারা। তবে ৪১ মিনিটে দলের হয়ে গ্রিয়েজমানের প্রথম গোলে স্বস্তি ফেরে বার্সা শিবিরে। সের্জি রবের্তোর ক্রস থেকে গোলটি করেন তিনি।

বিরতির পর আক্রমণে আরও ধার বাড়িয়ে খেলে ভালভারদের শিষ্যরা। ৫০ মিনিটে জোড়া গোলের দেখা পেয়ে ব্যবধান দ্বিগুণ করেন গ্রিয়েজমান। বাম পায়ের বাঁকানো শট রুখে দেওয়ার সুযোগই পাননি বেতিস গোলকিপার। তারপর টানা আক্রমণে প্রতিপক্ষকে কোনঠাসা করে ছাড়ে গ্রিয়েজমানরা। ৬ মিনিট পর গোল করেন কার্লেস পেরেস। মুহূর্মুহ আক্রমণের এই ধারায় পরের দুটি গোল আসে ৬০ ও ৭৭ মিনিটে। জর্ডি আলবা ও আর্তুরো ভিদালের গোলে স্কোর লাইন হয়ে যায় ৫-১। ৭৯ মিনিটে বেতিসের হয়ে মোরোন আরেকটি গোল শোধ দিলেও হারের লজ্জা এড়াতে পারেনি বেতিস।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে কমতে পারে তাপমাত্রা, দিনের আবহাওয়া কেমন থাকবে?
রাতে কমতে পারে তাপমাত্রা, দিনের আবহাওয়া কেমন থাকবে?
আগামী বছর স্বাস্থ্যখাতে অন্ধকার টানেল থেকে আলোর দেখা মিলবে: স্বাস্থ্যমন্ত্রী
আগামী বছর স্বাস্থ্যখাতে অন্ধকার টানেল থেকে আলোর দেখা মিলবে: স্বাস্থ্যমন্ত্রী
টিভিতে আজকের খেলা (২৬ নভেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৬ নভেম্বর, ২০২৬)
ভারতফেরত নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে আশ্রয়, বহিষ্কার যুবদল কর্মী
ভারতফেরত নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে আশ্রয়, বহিষ্কার যুবদল কর্মী
সর্বাধিক পঠিত
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?
নেত্রকোনায় ইউএনও কার্যালয়ে আগুন
নেত্রকোনায় ইউএনও কার্যালয়ে আগুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারম্যানকে অব্যাহতি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারম্যানকে অব্যাহতি
বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র
বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র