পাকিস্তানের বোলিং কোচ হতে এগিয়ে ওয়াকার ইউনিস

স্পোর্টস ডেস্ক
২৯ আগস্ট ২০১৯, ১৯:২৪আপডেট : ২৯ আগস্ট ২০১৯, ২০:১৭

ওয়াকার ইউনিস। পাকিস্তানের বোলিং কোচ হতে আবেদন করেছেন ওয়াকার ইউনিস। তার সঙ্গে সাবেক পাকিস্তানি পেসার মোহাম্মদ আকরামও আবেদন করেছিলেন। তিনি আবেদন প্রত্যাহার করে নেওয়ায় এখন এই পদের জন্য শক্তিশালী প্রার্থী মনে করা হচ্ছে ওয়াকারকে!

এই পদে এর আগেও দায়িত্ব পালন করেছেন ওয়াকার। একই সঙ্গে পালন করেছেন হেড কোচের দায়িত্বও। তবে এবার হেড কোচের আবেদন করতে এখন প্রস্তুত নন বলে জানিয়েছেন তিনি, ‘এখনও এর জন্য সময় আছে। তবে আমি মনে করি এই পদের জন্য এখনও বোধহয় প্রস্তুত নই।’

নতুন করে এই পদের জন্য সাক্ষাৎকার দিয়েছেন সাবেক অজি ক্রিকেটার ডিন জোন্স। ইতোমধ্যে তার কর্ম পরিকল্পনাও তুলে ধরেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে। 

বৃহস্পতিবার বোলিং কোচ ও হেড কোচদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হওয়ার কথা। সাক্ষাৎকারের পর ৫ সদস্যের প্যানেল নিজেদের সুপারিশ পাঠাবে পিসিবি চেয়ারম্যান এহসান মানির কাছে। এই প্যানেলে আছেন সাবেক টেস্ট ক্রিকেটার ইন্তিখাব আলম, বায়েজিদ খান, প্রধান নির্বাহী ওয়াসিম খান ও পিসিবি পরিচালক জাকির খান ও আসাদ আলী খান।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম