বার্সার সঙ্গী ডর্টমুন্ড, রিয়ালের পিএসজি

স্পোর্টস ডেস্ক
২৯ আগস্ট ২০১৯, ২৩:১৬আপডেট : ২৯ আগস্ট ২০১৯, ২৩:২৮

বার্সার সঙ্গী ডর্টমুন্ড, রিয়ালের পিএসজি উয়েফা চ্যাম্পিয়নস লিগের ড্রতে কঠিন গ্রুপে পড়েছে বার্সেলোনা। ‘এফ’ গ্রুপে তাদের সঙ্গী হয়েছে জার্মানির বরুসিয়া ডর্টমুন্ড। আবার টুর্নামেন্টে রেকর্ড চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ পড়েছে গ্রুপ ‘এ’ তে। তাদের গ্রুপ সঙ্গী হয়েছে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি।

মোনাকোতে অনুষ্ঠিত এই ড্রতে ‘এ’ গ্রুপে রিয়াল মাদ্রিদ ও পিএসজির সঙ্গী বাকি দুই দল হলো বেলজিয়ান শীর্ষ লিগের রানার্স আপ ক্লাব ব্রুজ ও তুর্কি সুপার লিগ জয়ী গ্যালাতেসারে।

প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল অবশ্য আবার পেয়েছে গতবারের গ্রুপ সঙ্গী নাপোলিকে। তারা রয়েছে ই গ্রুপে। অল্পের জন্য তাদের পেছনে ফেলেই লিভারপুল নিশ্চিত করেছিল নকআউট। 

এক নজরে গ্রুপ পর্বে কে কার মুখোমুখি:

গ্রুপ এ- প্যারিস সেন্ত জার্মেই, রিয়াল মাদ্রিদ, ক্লাব ব্রুজ, গ্যালাতেসারে

গ্রুপ বি- বায়ার্ন মিউনিখ, টটেনহাম, অলিম্পিয়াকোস ও রেড স্টার বেলগ্রেড

গ্রুপ সি- ম্যানচেস্টার সিটি, শাখতার দনেৎস্ক, ডায়নামো জাগরেব, আটলান্টা

গ্রুপ ডি- জুভেন্টাস, অ্যাতলেতিকো মাদ্রিদ, বায়ার্ন লেভারকুসেন, লোকোমোটিভ মস্কো

গ্রুপ ই- লিভারপুল, নাপোলি, এফসি সালজবার্গ, গেঙ্ক

গ্রুপ এফ- বার্সেলোনা, বরুসিয়া ডর্টমুন্ড, ইন্টার মিলান ও সালভিয়া প্রাগ

গ্রুপ জি- জেনিত সেন্ট পিটার্সবার্গ, বেনফিকা, লিওঁ, আরবি লিপজিগ

গ্রুপ এইচ- চেলসি, আয়াক্স, ভ্যালেন্সিয়া ও লিল।

 

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম