ভারতীয় পেসার সামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

স্পোর্টস ডেস্ক
০৩ সেপ্টেম্বর ২০১৯, ১১:৩৮আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৯, ১১:৫২

১৫ দিনের সময় দেওয়া হয়েছে সামিকে। ভারতীয় পেসার মোহাম্মদ সামির বিরুদ্ধে স্ত্রী নির্যাতনের ঘটনা বেশ পুরনো। সেই মামলাতেই তার বিরুদ্ধে শর্ত সাপেক্ষে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে কলকাতার আলিপুর আদালত।

২০১৮ সালে স্ত্রী হাসিন জাহান স্বামী সামির বিরুদ্ধে নির্যাতনের মামলাটি করেছিলেন। স্ত্রীর অভিযোগ ছিল মামলার প্রেক্ষিতে আদালতে এখনও হাজির হননি সামি। সে কারণেই এই আদেশ দিয়েছেন আদালত। এখন সামির কাছে ১৫ দিনের সময় রয়েছে আত্মসমর্পণের এবং জামিনের।

অবশ্য ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এখনও সামির পক্ষ নিয়েই কথা বলছে এই আদেশের পর। সামির বিরুদ্ধে করা চার্জশিট না দেখে কোনও পদক্ষেপ নেবে না বিসিসিআই। বোর্ডের পক্ষ থেকে এক মুখপাত্র জানান, ‘আমরা বুঝতে পারছি ওর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। কিন্তু এই মুহূর্তে ওর বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। চার্জশিট দেখার পর দেখবো কী করা যায়। বিসিসিআই এর গঠনতন্ত্র অনুযায়ী তখন সিদ্ধান্ত নেওয়া হবে।কিন্তু এখনই কিছু করাটা তড়িঘড়ি হয়ে যাবে।’

 এই মুহূর্তে দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ সফরে আছেন সামি। ক্যারিবীয়দের বিরুদ্ধে জেতা দ্বিতীয় টেস্টে বোলিংও করতে দেখা গেছে তাকে। জানা গেছে দেশে ফেরার পরই আত্মসমর্পণের ১৫ দিন গণনা শুরু হবে।

/এফআইআর/
সম্পর্কিত
বিসিবির সতর্কবার্তা, ‘বিভ্রান্ত হবেন না’
বাংলাদেশের কাছে হেরেই ম্যাকাইতে এমন পিচ বানিয়েছে অস্ট্রেলিয়া: গাভাস্কার
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল নিয়ে বাশার, ‘আমরা খুব ভালো অবস্থানে আছি’
সর্বশেষ খবর
মস্কো সফরে সিআইএ পরিচালক জন র‌্যাটক্লিফ
মস্কো সফরে সিআইএ পরিচালক জন র‌্যাটক্লিফ
মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ মানবজাতির জন্য অনুসরণীয়: রাষ্ট্রপতি
মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ মানবজাতির জন্য অনুসরণীয়: রাষ্ট্রপতি
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
বিদিশা সিদ্দিককে গ্রেফতারের বিষয়ে যা জানালো ডিএমপি
বিদিশা সিদ্দিককে গ্রেফতারের বিষয়ে যা জানালো ডিএমপি
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
৫০ পেরিয়ে যে সত্যটা অনেকেই প্রথমবার বুঝতে পারেন
৫০ পেরিয়ে যে সত্যটা অনেকেই প্রথমবার বুঝতে পারেন
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?