পাকিস্তানের হেড কোচ আর প্রধান নির্বাচক মিসবাহ

স্পোর্টস ডেস্ক
০৪ সেপ্টেম্বর ২০১৯, ১৩:০৭আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৯, ১৩:১০

ক্যারিয়ারের শেষ টেস্ট খেলার দিনে মিসবাহ পাকিস্তানের হেড কোচ হচ্ছেন মিসবাহ উল হক- এমন একটা আভাস আগেই মিলেছিল। বুধবার আনুষ্ঠানিকভাবে তার নিয়োগের ঘোষণা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তিন ফরম্যাটে তিন বছরের চুক্তিতে জাতীয় দলের ভার দেওয়া হয়েছে সাবেক এই অধিনায়ককে।

তার প্রতি অগাধ আস্থা আছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের। তাই হেড কোচের সঙ্গে সঙ্গে প্রধান নির্বাচকের দায়িত্বও দেওয়া হয়েছে মিসবাহ উল হককে। তার সঙ্গে প্রত্যাশিতভাবে ওয়াকার ইউনিসকে বোলিং কোচের দায়িত্ব দেওয়া হয়েছে।

মিসবাহ-ওয়াকার এর আগেও জুটিবদ্ধ হয়ে কাজ করেছেন জাতীয় দলে। তবে তা ছিল ভিন্ন ভূমিকায়। মিসবাহ যখন অধিনায়ক ছিলেন তখন হেড কোচের ভূমিকায় ছিলেন ওয়াকার।  এবার অন্য ভূমিকায় দুজনকেই তিন বছরের চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে।

অথচ এই হেড কোচের জন্য আবেদন করতে একটা সময় গড়িমসি করেছিলেন মিসবাহ। কারণ পিএসএলে ইসলামাবাদ ইউনাইটেডেরও হেড কোচের দায়িত্ব নিতে হবে তাকে। এমন ভাবনার কথা পিসিবিও জানতে পেরেছিল। তাই তারা দ্বারস্থ হয়েছিল মিসবাহর। ডেড লাইন লাইন শেষ হওয়ার এক ঘণ্টা আগে শেষ পর্যন্ত আবেদন করেন তিনি। মিসবাহ তারপর মোহসিন খান ও ডিন জোন্সকে পেছনে ফেলে চূড়ান্ত হলেন এই পদের জন্য। 

এই মিসবাহর অধিনায়কত্ব গুণ নিয়েই একটা সময় সংশয় ছিল নিন্দুকদের। সেই মিসবাহই সবাইকে ভুল প্রমাণ করে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। কোচিংয়েও তেমনটি করতে পারবেন বলে মনে করছে পিসিবি।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের