হিলিতে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবলের উদ্বোধন

হিলি প্রতিনিধি
০৫ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৪৫আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৫৬

হিলিতে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবলের উদ্বোধন

দিনাজপুরের হিলিতে উদ্বোধন হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। উদ্বোধনী খেলায় টাইব্রেকারে খট্টামাধবপাড়া ইউনিয়ন পরিষদ একাদশকে ১-০ গোলে হারিয়েছে বোয়ালদাড় ইউনিয়ন পরিষদ।

হাকিমপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় বোয়ালদাড় স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গনে খেলার উদ্বোধন করেন হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলম।

প্রথম খেলায় উপজেলার বোয়ালদাড় ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ ও খট্টামাধবপাড়া ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ অংশগ্রহণ করে। নির্ধারিত সময়ের খেলাটি ১-১ গোলে শেষ হলে তা গড়ায় টাইব্রেকারে। প্রথম শুট আউটে সমতা বিরাজ করলে পরে ১-০ গোলে ম্যাচ জিতে বোয়ালদাড় ইউনিয়ন পরিষদ একাদশ।

খেলায় উপজেলার ৩টি ইউনিয়ন পরিষদ ও ১টি পৌরসভা ফুটবল টিম অংশগ্রহন করবে। খেলায় উপজেলা পর্যায়ে বিজয়ীরা পরে জেলা পর্যায়ের খেলায় অংশগ্রহণ করবে।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রীর সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ
দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রীর সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ
১৪ কোটি টাকার সড়কে ঢালাইয়ের পরই ফাটল, ঠিকাদার বললেন ‘মাটি ভালো নয়’
১৪ কোটি টাকার সড়কে ঢালাইয়ের পরই ফাটল, ঠিকাদার বললেন ‘মাটি ভালো নয়’
নগদে নিয়োগ, সপ্তাহে দুই দিন ছুটির সুযোগ
নগদে নিয়োগ, সপ্তাহে দুই দিন ছুটির সুযোগ
দ. আফ্রিকায় দুই মাসে ৯ নারীর মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ
দ. আফ্রিকায় দুই মাসে ৯ নারীর মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
ভারত থেকে ফিরে অসুস্থ শি জিনপিং ও রামাফোসা?
ভারত থেকে ফিরে অসুস্থ শি জিনপিং ও রামাফোসা?
গোপনে নিয়োগ পাওয়া কর্মকর্তার মাসে বেতন ১ লাখ ৯০ হাজার, কাজ কী তার?
গোপনে নিয়োগ পাওয়া কর্মকর্তার মাসে বেতন ১ লাখ ৯০ হাজার, কাজ কী তার?