ঢাকা রেঞ্জ ভলিবলে চ্যাম্পিয়ন নারায়ণগঞ্জ

গাজীপুর প্রতিনিধি
০৫ সেপ্টেম্বর ২০১৯, ২২:১৩আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৯, ২২:২৭

পুলিশ বিভাগের ঢাকা রেঞ্জ ভলিবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে নারায়ণগঞ্জ। পুলিশ বিভাগের ঢাকা রেঞ্জ ভলিবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে নারায়ণগঞ্জ।বৃহস্পতিবার বিকাল সাড়ে পাঁচটায় অনুষ্ঠিত ফাইনালে নারায়ণগঞ্জ জেলা পুলিশ স্বাগতিক গাজীপুর জেলা পুলিশকে তিনটি সেটে যথাক্রমে ২৫-১৪, ২৫-২০, ১৫-৯ পয়েন্টে হারিয়েছে।

ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী দুটোই অনুষ্ঠিত হয়েছে গাজীপুর পুলিশ লাইন্সে। খেলাশেষে বিভিন্ন খেলায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। নারায়ণগঞ্জ জেলা পুলিশের কনস্টেবল মেহেদী হাসান ভলিবলে ম্যান অব দ্য টুর্নামেন্ট হন। গাজীপুর পুলিশের সদস্য রোমান মিয়া কাবাডিতে হন ম্যান অব দ্য টুর্নামেন্ট। এদিকে কাবাডিতে চ্যাম্পিয়ন হয়েছে গাজীপুর জেলার শ্রীপুর পুলিশ দল।

ঢাকা রেঞ্জের উপ-মহা পুলিশ পরিদর্শক (ডিআইজি) হাবিবুর রহমান প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে বিজয়ী দলকে পুরস্কৃত করেন। এসময় গাজীপুরের পুলিশ সুপার (এসপি) শামসুন্নাহার, নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হারুন অর রশীদ উপস্থিত ছিলেন।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের সাক্ষাৎ
ঘূর্ণিঝড়ের শক্তি অর্জন করছে নিম্নচাপটি, কোথায় কখন আঘাত?
ঘূর্ণিঝড়ের শক্তি অর্জন করছে নিম্নচাপটি, কোথায় কখন আঘাত?
নেপালে ওয়ালটন প্লাজার ‘তুষার যাত্রা’ অনুষ্ঠিত
নেপালে ওয়ালটন প্লাজার ‘তুষার যাত্রা’ অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস উদযাপন করলো জেএমআই গ্রুপ
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস উদযাপন করলো জেএমআই গ্রুপ
সর্বাধিক পঠিত
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার