এশিয়া কাপ আর্চারির ফাইনালে রোমান সানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ সেপ্টেম্বর ২০১৯, ১৪:৩৯আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৯, ১৪:৪৪

ফাইনালে রোমান সানা। আর্চারিতে আবারও সাফল্য অর্জনের পথে রয়েছেন বাংলাদেশের রোমান সানা। এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাংকিং প্রতিযোগিতার স্টেজ-৩ তে রিকার্ভ এককে ফাইনালে জায়গা করে নিয়েছেন তিনি। আগামী শুক্রবার সোনা জয়ের লড়াইয়ে তার প্রতিদ্বন্দ্বী চীনের ঝেনকি শি।

বুধবার সেমিফাইনালে চীনের লা তার বিপক্ষে রোমান সানার জয় এসেছে ৬-৪ সেট পয়েন্টে। ফিলিপাইনের ক্লার্ক সিটির এই প্রতিযোগিতায় এর আগে আরও তিন ধাপ বাধা পেরুতে হয়েছে রোমানকে।

দ্বিতীয় রাউন্ডে জিতেছেন ৬-০ সেট পয়েন্টের ব্যবধানে। প্রতিপক্ষ ছিলেন মিয়ানমারের এইচটেট জ থিনাই। তৃতীয় রাউন্ডে জিতেছেন থাইল্যান্ডের দেনচাই থেপার বিপক্ষে। জয়ের ব্যবধান ছিল ৬-০ সেট পয়েন্ট।

কোয়ার্টার ফাইনালেও তার জয়টা ছিল দাপুটে। রোমান সানা জিতেছেন ৭-১ সেট পয়েন্টে। এখানে প্রতিদ্বন্দ্বী ছিলেন চাইনিজ তাইপের হুই ঝি ইয়াং।

এই ইভেন্টে বাংলাদেশের অন্য দুই প্রতিযোগী হাকিম আহমেদ রুবেল দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছেন। এছাড়া তামিমুল ইসলাম হেরেছেন তৃতীয় রাউন্ডে। মেয়েদের রিকার্ভ এককে বিউটি রায় দ্বিতীয় রাউন্ড থেকে ছিটকে গেছেন।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম