বাংলাদেশের বিপক্ষে অভিষেকের পর বিগ ব্যাশে জহির

স্পোর্টস ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৪১আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৪৫

বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে অভিষেক হয় জহির খানের। কিছুদিন আগে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে অভিষেক হয়েছে আফগানিস্তানের চায়নাম্যান স্পিনার জহির খানের। অভিষেক টেস্টেই নজর কেড়েছেন সবার। সেই সাফল্যের পর এবার বিগ ব্যাশেও চুক্তিবদ্ধ হলেন ব্রিসবেন হিটে।  আগামী মৌসুমে সেখানে খেলবেন তিনি।

এই দলে গত মৌসুমে খেলেছেন আরেক স্পিনার মুজিব উর রহমান। গত আসরে ৬.০৪ ইকোনমিতে ১২ উইকেট নেওয়ায় তাকে আবার রেখে দিয়েছে ব্রিসবেন হিট। সেই দলেই এবার চুক্তিবদ্ধ হলেন জহির খান।

বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট জয়ে দ্বিতীয় ইনিংসে ভূমিকা রেখেছিলেন জহির। নেন তিনটি উইকেট।

বাংলাদেশের বিপক্ষে টেস্টে নজর কাড়লেও গত বছর কাউন্টিতে খেলেছেন ল্যাঙ্কাশায়ারে। এরপর আইপিএলে রাজস্থান রয়্যালসে চুক্তিবদ্ধ হয়েছিলেন ঠিকই। কিন্তু চোটের কারণে খেলতে পারেননি। বর্তমানে তিনি খেলছেন জ্যামাইকা তালাওয়াহসের হয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে।

নতুন জায়গায় চুক্তিবদ্ধ হয়ে বেশ উচ্ছ্বসিত জহির খান। চুক্তির পর বললেন, ‘আমার জন্য বিষয়টি রোমাঞ্চকর অবশ্যই। মুজিবের কাছ থেকে জেনেছি এই দল সম্পর্কে। ব্রিসবেন সম্পর্কে সে অনেক দারুণ খবর আমাকে বলেছে। আমিও এই দলের হয়ে খেলতে বেশ মুখিয়ে আছি।’

/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের