জাহানারা জামান স্মৃতি বাস্কেটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ঈগলেটস

রাজশাহী প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০১৯, ২২:৫৫আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৩২

জাহানারা জামান স্মৃতি বাস্কেটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ঈগলেটস জাহানারা জামান স্মৃতি থ্রি অন থ্রি বাস্কেটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ঈগলেটস ক্লাব। রানার্স আপ হয়েছে অগ্রদূত ক্লাব।

রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে এই টুর্নামেন্টে মোট আটটি দল অংশগ্রহণ করে। জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের স্ত্রী প্রয়াত জাহানারা জামানের নামকরণে এই টুর্নামেন্ট শুরু হয়েছিল ১৮ সেপ্টেম্বর।

বৃহস্পতিবার বিকালে রাজশাহী জিমনেসিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ঈগলেটস ক্লাব ১৮-১৫ পয়েন্টে হারায় অগ্রদূত ক্লাবকে। সেরা খেলোয়াড় হয়েছেন চ্যাম্পিয়ন দলের তাহাসিন ইসলাম। খেলা শেষে পুরস্কার তুলে দেন রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

রাজশাহী জেলা বাস্কেটবল সমিতির সভাপতি ফরিদউদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মমিনুল আলমের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মাহফুজুল আলম লোটন।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম