১১ বছর পর নাদালের হার!

স্পোর্টস ডেস্ক
২৬ এপ্রিল ২০১৪, ১৮:৫৬আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৫৮

বার্সেলোনা ওপেনে টানা ৪১ ম্যাচে অপরাজিত থেকে অবশেষে হারের স্বাদ নিয়েছেন বিশ্বর‌্যাঙ্কিংয়ের এক নম্বর রাফায়েল নাদাল। তবে তার ৪২তম ম্যাচে এসে তাকে যিনি থামতে বাধ্য করলেন, তিনি তার স্বদেশি নিকোলাস আলমাগ্রো। প্রায় তিন ঘণ্টার দ্বৈরথ শেষে প্রতিযোগিতার আটবারের চ্যাম্পিয়ন নাদালকে ২-৬, ৭-৬ (৭/৫), ৬-৪ গেমে হারিয়েছেন আলমাগ্রো। এর ফলে ২০০৩ সালের পর বার্সেলোনায় এই প্রথম পরাজিত হলেন ক্লে কোর্টের রাজা নাদাল। শেষ বার মাত্র ১৫ বছর বয়সে বার্সেলোনায় খেলতে এসে পরাজয়ের তিক্ত স্বাদ আস্বাদন করেছিলেন তিনি। এরপর প্রায় একযুগ পরে সেই অভিজ্ঞতা পেলেন শনিবার। উল্লেখ্য, এর আগে ১০ বার মুখোমুখি লড়াইয়ে প্রত্যেকবারই নাদালের কাছে ধরাশায়ী হয়েছিলেন আলমাগ্রো। কিন্তু বার্সলোনা ওপেনের কোয়ার্টার ফাইনালে নাদালকে হারিয়ে শেষ পর্যন্ত তৃপ্তির ঢেকুর তুললেন তিনি।

/এফআর/ একে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম