১৮ বছর পর শিরোপা জয়ের স্বাদ পেলো অ্যাটলেটিকো

স্পোর্টস ডেস্ক
১৭ মে ২০১৭, ২০:৪৮আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৯, ২০:৫০

দীর্ঘ ১৮ বছর পর স্প্যানিশ লা লিগার শিরোপা জিতলো অ্যাটলেটিকো মাদ্রিদ। গত মওসুমের চ্যাম্পিয়ন বার্সেলোনার সঙ্গে ১-১ গোলে ড্র করেই শিরোপা জয়ের স্বাদ নিয়েছে ডিয়েগো সিমিওনের শিষ্যরা। শনিবার ন্যু ক্যাম্পে পরিসংখ্যানের চাপ নিয়ে খেলতে হয়েছে দু’দলকে। বার্সার প্রয়োজন ছিল একটি জয় আর অ্যাটলেটিকোর ড্র। শেষ পর্যন্ত অ্যাটলেটিকোই চাপকে জয় করে ১৯৯৬ সালের পর শিরোপা ঘরে তুললো। বার্সার হয়ে একটি গোল করেছেন অ্যালেক্সিস সানচেজ (৩৩ মিনিট)। দ্বিতীয়ার্ধে অ্যাটলেটিকোর হয়ে গোল করেছেন ডিয়েগো গদিন (৪৯ মিনিট)। বার্সার হাতাশার দিনে জয় দিয়ে মওসুম শেষ করেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। এসপানিওলকে ৩-১ ব্যবধানে হারিয়েছে গতবারের রানার্স আপরা। রিয়ালের হয়ে গোল করেছেন গ্যারেথ বেল (৬৪ মি.) ও মোরাতা (৮৬ মি., ৯০ মি.)। শেষের দিকে একটি গোল শোধ করেছে এসপানিওল। গোল করেছেন আফোনসো ফার্নান্দেজ ( ৯০ মি.)।

.
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম