চ্যাম্পিয়ন্স লিগে রোনালদোর অনন্য কীর্তি

স্পোর্টস ডেস্ক
২৫ মে ২০১৪, ২০:৫৯আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৯, ২১:০১

রিয়াল মাদ্রিদের 'লা ডেসিমা' (দশম শিরোপা) স্বপ্ন পূরণের মধ্য দিয়ে ৫৯ বছরের ইউরোপিয়ান কাপের ইতিহাসে অনন্য কীর্তি গড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। প্রথম ফুটবলার হিসেবে ইউরোপিয়ান কাপ টুর্নামেন্টে দুই ভিন্ন চ্যাম্পিয়ন দলের হয়ে গোল করেছেন বর্ষসেরা এই ফুটবলার। রোববার রাতে তাদের নগরপ্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ৪-১ গোলে জিতেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। যে ম্যাচে শেষ গোলটি এসেছে রোনালদোর পা থেকেই। এর আগে ২০০৮ সালে মস্কোতে একই মঞ্চে গোল করে শিরোপা জয়ের স্বাদ নিয়েছিলেন ২৯ বছর বয়সী রোনালদো। সেবার গোল করেছিলেন ইংলিশ দল ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সি গায়ে। এছাড়া এ মওসুমেই চ্যাম্পিয়ন্স লিগে নতুন রেকর্ড গড়েছেন তিনি। এক মওসুমে সর্বোচ্চ ১৭ গোলের রেকর্ড গড়েছেন রিয়ালের এই প্রাণ ভোমরা। সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সর্বোচ্চ গোলের তালিকাতে দ্বিতীয় অবস্থানটাও মেসির সঙ্গে ভাগাভাগি করছেন রোনালদো। দুজনেরই গোলসংখ্যা ৬৭। ৭১ গোল নিয়ে শীর্ষে আছেন স্প্যানিশ স্ট্রাইকার রাউল।

.
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক