ক্রিকইনফোর সারপ্রাইজ প্যাকেজে সাকিব

স্পোর্টস ডেস্ক
০২ জুন ২০১৪, ১৭:১০আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৯, ১৭:১১

সদ্য সমাপ্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের শিরোপা জয়ী কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে পর্যালোচনা প্রকাশ করেছে জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফো। যেখানে দেশ সেরা অল রাউন্ডার সাকিব আল হাসানকে 'সারপ্রাইজ প্যাকেজ'র তকমা দিয়েছে সাইটটি। দেবাশিষ ফুলোরিয়ার লেখা ওই পর্যালোচনায় বলা হয়, পূর্বের সংস্করণগুলোতে একপেশে ভূমিকায় থাকতো বিশ্বের অন্যতম সেরা এই অল রাউন্ডারের। যেখানে স্পিন বিষে প্রতিপক্ষকে ঘায়েল করতে দেখা যেতো সাকিবকে। কিন্তু এবারের সাকিব ছিলেন বোলারের পাশাপাশি 'রূদ্রমূর্তি'র এক ব্যাটসম্যান। টুর্নামেন্টে তার ২২৭ রান কেকেআরের ভঙ্গুর মিডল অর্ডারকে করেছে গতিশীল। এছাড়া দলের প্রয়োজনে চাবুকের মতো ব্যাট চালানোর ক্ষমতাও ছিল দৃষ্টিনন্দন। সাকিব টুর্নামেন্টে পুরোপুরি পাদপ্রদীপের আলোয় আসতে পেরেছ্নে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের ম্যাচে। যেখানে চতুর্থ উইকেটে রবিন উথাপ্পাকে সঙ্গী গড়েছেন ১১৯ রানের জুটি। যেখানে ব্যয় হয়েছিল ১২ ওভারেরও কম। ওই ম্যাচেই ব্যাট হাতে রীতিমত বিস্ফোরক এক ইনিংস উপহার দিয়েছিলেন সাকিব। ৩৮ বলে করেছিলেন ৬০ রান। আর তার অলরাউন্ড নৈপুণ্যেই কেকেআরের একাদশে জায়গা পাননি আরেক বিশ্বসেরা অল রাউন্ডার জ্যাক ক্যালিস।

.
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম