বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে কষ্টার্জিত জয় পেয়েছে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। শুক্রবার সার্বিয়াকে ১-০ গোলে হারিয়েছে লুইস ফিলিপে স্কলারির শিষ্যরা। আগের আট ম্যাচে জয় পেলেও এ ম্যাচে নিজেদের ছায়া হয়ে খেলেছে ব্রাজিল। সুযোগ তৈরি করেও প্রথমার্ধে গোল খরায় ছিল তারা। তবে দ্বিতীয়ার্ধের ৫৮তম মিনিটে ব্রাজিলের একমাত্র গোলটি করেন ফ্রেড। সিলভারের ক্রস থেকে গোলটি করেন তিনি। ১২ জুন ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে স্বাগতিক ব্রাজিল। ‘এ’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ মেক্সিকো ও ক্যামেরুন।








