ঢাকায় টাইগারদের নতুন কোচ হাথুরুসিংহে

স্পোর্টস ডেস্ক
০৯ জুন ২০১৪, ১৮:০০আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৯, ১৮:০২

মেয়াদ শুরু হওয়ার অাগেই ঢাকায় পৌঁছেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন শ্রীলঙ্কান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। সোমবার রাত সাড়ে দশটার দিকে তিনি ঢাকায় পৌঁছান। বিসিবির সঙ্গে চুক্তি অনুযায়ি আগামী ১ জুলাই থেকে তার মেয়াদ শুরু হওয়ার কথা থাকলেও ২০ দিন অাগেই তিনি তার কর্মক্ষেত্রে পৌঁছালেন। মূলত ভারতের বিপক্ষে অাসন্ন ওয়ানডে সিরিজের জন্যই মুশফিক বাহিনীর সঙ্গে কাজ শুরু করতে ছুটে এসেছেন তিনি। সোমবার ঢাকায় নেমেই হাথুরুসিংহে জানান, বাংলাদেশি ক্রিকেটারদের সঙ্গে কাজ করাটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েই তিনি এসেছেন। মঙ্গলবার দুপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে তিনি অানুষ্ঠানিকভাবে তার লক্ষ্য নিয়ে সাংবাদিকদের সামনে কথা বলবেন বলেও জানান এই শ্রীলঙ্কান। সর্বশেষ শেফিল্ড শিল্ডের দল নিউ সাউথ ওয়েলসের সহকারি কোচ হিসেবে কাজ করেছেন হাথুরুসিংহে । পাশাপাশি অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে সিডনি থান্ডারের প্রধান কোচ হিসেবেও কিছুদিন কাজ করেন তিনি। এর অাগে ২০০৫ সালের ডিসেম্বরে এক বছরের জন্য সংযুক্ত আরব আমিরাতের কোচ হিসেবে দায়িত্ব নেন হাথুরুসিংহে। এরপর তিন বছরের জন্য শ্রীলঙ্কা ‘এ’ দলেরও কোচ হন। ২০০৯ সালে শ্রীলঙ্কা ট্রেভর বেলিসের অধীনে জাতীয় দলের সহকারী কোচ হিসেবে কাজ শুরু করেন হাথুরুসিংহে। তবে ২০১০ সালে শৃঙ্খলাজনিত কারণে শ্রীলঙ্কা জাতীয় দল থেকে বরখাস্ত হয়ে চলে যান অস্ট্রেলিয়ায়। শ্রীলঙ্কার সাবেক এই অলরাউন্ডার ২৬টি টেস্ট ও ৩৫টি ওয়ানডে খেলেছেন। উল্লেখ্য, অাগামী ১৫, ১৭ ও ১৯ জুন ভারতের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ দল।

.
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম