যথার্থ প্রাপ্য না পেলে আইসিস’র সমান্তরালে নতুন অারেকটি ক্রিকেট সংস্থা গড়ার হুমকি দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। শনিবার এমনই হুমকি দিয়েছেন বিসিসিঅাই'র সাধারণ সম্পাদক সঞ্জয় প্যাটেল। হায়দ্রাবাদে ক্রীড়া সাংবাদিকদের এক বার্ষিক সম্মেলনে ক্ষোভ প্রকাশ করে প্যাটেল বলেন, 'আইসিসি’র সংস্কার প্রস্তাব নিয়ে আমাদের বিরুদ্ধে ব্যাপক সমালোচনা হয়েছে। এমনকি অনেকে এর বিরোধিতাও করেছে। যদি প্রাপ্য সম্মান ও পাওনা বুঝে না পায় তাহলে ভারত আইসিসি’র মতোই নতুন সংস্থা গঠন করবে।' তিনি আরও বলেন, 'ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াও একমত হয়েছে। এমনকি এটা সিদ্ধান্ত হয়েই রয়েছে ২৭ জুন থেকে নতুন কাঠামোতে চলবে আইসিসি। আর এ কাঠামোতে আইসিসি’র পূর্ণসদস্য ১০টি দেশেরই অনুমতি রয়েছে।' এছাড়া সাংবাদিকদের তিনি নিশ্চিত করেন ভারতীয় সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা না থাকায় মাসের শেষে নতুন কাঠামোতে অাইসিসির চেয়ারম্যান হতে যাচ্ছেন নির্বাসিত বিসিসিঅাই সভাপতি শ্রী নিবাসন।








