ম্যাচটা হবে সমানে সমান

সত্যজিত দাশ রুপু
১৩ জুন ২০১৪, ২০:১১আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৯, ২০:১৩

‘এ’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে আজ শুক্রবার মুখোমুখি হবে মেক্সিকো ও ক্যামেরুন। দ্বিতীয় রাউন্ডে উন্নীত হওয়ার লড়াইয়ে এগিয়ে থাকার জন্য এ ম্যাচে জয়লাভ করাটা অত্যন্ত জরুরী উভয় দলের জন্য। ২০১২ লন্ডন অলিম্পিকে চ্যম্পিয়ন হওয়ার পর মেক্সিকো সিটি যখন উৎসবের জোয়ারে ভাসছে তখনও সমর্থকরা ভাবতে পারেনি ২০১৪ বিশ্বকাপের চূড়ান্ত পর্বের টিকেট পেতে তাদের কাঠখড় পোড়াতে হবে। বাছাইপর্বে বাজে পারফর্র্মেন্সের কারণে তিনজন কোচকে বরখাস্ত করার পর শেষ পর্যন্ত মিগুয়েল হেরেরার প্রশিক্ষণে প্লে-অফ খেলে চূড়ান্ত পর্বের খেলা নিশ্চিত করে মেক্সিকো। মেক্সিকোর আক্রমণভাগের খেলোয়াড় হাভিয়ের হার্নান্দেজ ও দস সান্তোস যেকোন প্রতিপক্ষের জন্য সমীহ জাগানো নাম। সেই সাথে আছে লন্ডন অলিম্পিকে সাফল্যের নায়ক অরিবে পেরলেতা, আন্দ্রেস গুসার্দাদো, হেরেরা ও কার্লোস পেনাকে নিয়ে মধ্যভাগ মন্দ নয়। রাফায়েল, রদ্রিগেজ ও রেইসকে নিয়ে গড়া রক্ষণভাগ মোটামুটি শক্তিশালীই বলা চলে। কিন্ত ক্যামেরুনের অদম্য সিংহদের রুখতে সবসময় সতর্কই থাকতে হবে। অপরদিকে ১৯৯০ এর উদ্বোধনী ম্যাচে আর্জেন্টিনাকে হারিয়ে চমক জাগানো রজার মিল্লার সেই ক্যামেরুন দল এবারো আসছে আবারো কোন অঘটনের জন্ম দিতে। বোনাস সমস্যার কারণে সময়মত ব্রাজিলের প্লেনে না চড়লেও অবশেষে ফেডারেশনের সাথে সমস্যা মিটিয়ে এখন ব্রাজিলে অবস্থান করছে তারা। আজকের এই ম্যাচে জয়লাভের জন্য কোচ ভলকার ফিনকের আক্রমণভাগের মূল অস্ত্রটাই হচ্ছে স্যামুয়েল ইতো। মাঝমাঠে আছেন আলেক্স সং ও রেনের জ্যা মাকুন। স্টিভেন এমবিয়া, নিকোলাস এনকুলু, আসু একোর্তোকে নিয়ে গড়া রক্ষণভাগ বেশ সমীহ জাগানোর মত। সেই সাথে আফ্রিকান খেরোয়াড়দের শারিরীক সামর্থতো আছেই। সবকিছু মিলিয়ে এই দুই দলের লড়াইটা হবে সমানে সমান। সুযোগ কাজে লাগানোর ক্ষেত্রে যারা এগিয়ে থাকবে তারাই জয়লাভ করবে আজকের ম্যাচে। যারা হারবে তাদের জন্য কঠিন হয়ে যাবে দ্বিতীয় পর্বে উন্নীত হওয়া। তাই উভয় পক্ষই নিজের রক্ষণদুর্গকে অক্ষত রেখে আজকের ম্যাচটা খেলতে চাইবে। তাই কঠিন একটা লড়াইয়ের প্রতীক্ষায় রইলাম। ম্যাচ শুরু হবে শুক্রবার রাত ১০ টায়।

.
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম