চিলির সামনে বড় পরীক্ষায় অস্ট্রেলিয়া

সত্যজিত দাশ রুপু
১৩ জুন ২০১৪, ২০:১৯আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৯, ২০:২০

তুলনামূলক কঠিন গ্রুপেই অবস্থান চিলি ও অস্ট্রেলিয়ার। গ্রুপের অপর দুই প্রতিপক্ষ শক্তিশালী স্পেন ও হল্যান্ড। তাই এই গ্রুপ থেকে দ্বিতীয় পর্বে উত্তীর্ণ হতে হলে চিলি বা অস্ট্রেলিয়াকে অবশ্যই জিততে হবে আজকের এই ম্যাচে এবং সেই সাথে অঘটনের জন্ম দিতে হবে পরবর্তী দুই ম্যাচ স্পেন ও হল্যান্ডের যে কোন একটিকে হারিয়ে। চিলির ফুটবল কোচ সামপাওলির দর্শনই হচ্ছে আক্রমণ আর আক্রমণ। আর সেই আক্রমণে সামপাওলির মূল দুই অস্ত্র হচ্ছে অ্যালেক্সিস সানচেজ আর এদুয়ার্দো ভার্গাস। মিডফিল্ডার আবতুলো ভিদাল রক্ষণ যেভাবে সামলান সেইভাবে মাঝ মাঠটাও নিয়ন্ত্রণ করেন। সেই সাথে আছেন হোর্সে ভালদিভিয়া। গোলপোস্টের নিচে অধিনায়ক ক্লদিও ব্রাভো দলের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড়। তবে রক্ষণটা খুব বেশি আঁটসাট নয়। অপরদিকে একঝাঁক তরুণ ফুটবলারদের নিয়ে দল গড়েছেন অস্ট্রেলিয়ান কোচ পোস্তে কোগলো। অস্ট্রেলিয়ার আক্রমণভাগের মূল ভরসা টিম কাহিল। বাছাই পর্ব পেরিয়ে অস্ট্রেলিয়ার চূড়ান্ত পর্বে আসায় একটি বড় ভূমিকা রয়েছে মিডফিল্ডার মার্ক ব্রেসিয়ানোর। তাই তার কাছে প্রত্যাশাটাও বেশী কোচের। স্ট্রাইকার টমি ওয়ারকে আগামীর সবচাইতে সম্ভাবনাময় খেলোয়াড় ভাবা হচ্ছে। সম্ভাবনাময় টমাস রজিক, জেমস হল্যান্ড গোলরক্ষক ম্যাথিউ ব্রায়ানরা কোচের আস্থার জবাব দিতে পারেন কিনা তারই সবচাইতে বড় পরীক্ষা হচ্ছে চিলির সাথে আজকের এই ম্যাচ।

.
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম