লোপেজ শেষ পর্যন্ত থাকছেন উদ্বোধনী অনুষ্ঠানে

স্পোর্টস ডেস্ক
১১ জুন ২০১৪, ২১:৪০আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৯, ২১:৪১

অবশেষে মান ভেঙেছে জেনিফার লোপেজের। দু'দিন অাগে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম না করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। কিন্তু একেবারে শেষ মুহূর্তে ওই অবস্থান থেকে ফিরে এসেছেন এই হলিউড অভিনেত্রী ও পপ সুপারস্টার। যারা মুখিয়ে ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে এক ঝলক লোপেজকে দেখার অাশায় তাদের জন্যে এটা বিরাট সুখবরই বটে। ফিফার সঙ্গে অার্থিক বিষয়ে বনিবনা না হওয়াতে উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম না করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। তবে দু'দিনের মাথায় সিদ্ধান্ত পাল্টান লোপেজ। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে 'অ্যানাকোন্ডা' খ্যাত হিরোইনের ব্যক্তিগত সহকারী বলেছেন, ''অানন্দের সঙ্গে জানাচ্ছি, সাও পাওলোতে পারফর্ম করছেন লোপেজ।'' প্রসঙ্গত, ব্রাজিল বিশ্বকাপের থিম সং ‘উই আর ওয়ান’ গেয়েছেন জেনিফার লোপেজ, র‌্যাপার পিটবুল ও ব্রাজিলের সঙ্গীত তারকা ক্লাউদিয়া লিয়ে। বৃহস্পতিবার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে এ গানটিই পারফর্ম করবেন তারা। বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান হবে সাও পাওলোর কোরিথিয়ান্স অ্যারেনায়। ব্রাজিল-ক্রোয়েশিয়া উদ্বোধনী ম্যাচের আগে ২০১৪ বিশ্বকাপের চোখ ধাঁধানো অনুষ্ঠানে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে সাও পাওলোর ওই স্টেডিয়াম। যেখানে পারফর্ম করবেন ৬০০ শিল্পী। দর্শক থাকবেন প্রায় ৬০ হাজার। তবে ব্রাজিলের প্রেসিডেন্ট দিউমা হুসেফের প্রথম কিকের মাধ্যমে পর্দা উঠার কথা থাকলেও জানা গেছে উদ্বোধনী অনুষ্ঠানের কিকঅফ করবেন ব্রাজিলের একজন প্রতিবন্ধী। বিশেষ পোশাকে মঞ্চে হাজির হবেন তিনি। পায়ে ত্রুটি থাকার কারণে এই ব্যক্তিটি হুইল চেয়ারেই চলাফেরা করেন। তবে উদ্বোধনী অনুষ্ঠানে হুইল চেয়ারের পরিবর্তে পায়ে হেঁটেই তিনি হাজির হবেন মঞ্চে। এজন্য বিশেষ পোশাক-প্রযুক্তির সাহায্য নেওয়া হবে। উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে বাংলাদেশ সময় রাত ১২টায়। এরপর ব্রাজিল-ক্রোয়েশিয়া ম্যাচ শুরুর বাঁশি দিয়ে ব্রাজিল বিশ্বকাপ পর্বের শুভ সূচনা হবে রাত ২টায়।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম