দুপুরে ভারতের মুখোমুখি টাইগাররা

স্পোর্টস ডেস্ক
১৫ জুন ২০১৪, ২১:৫০আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৯, ২১:৫১

ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে আজ রবিবার দুপুরে মাঠে নামছে মুশফিক বাহিনী। বাংলাদেশ সময় দুপুর ১টায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। এশিয়া কাপ ও টি-টো‌‌‌য়েন্টি বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর এই ম্যাচে জয়ের মধ্য দিয়ে ঘুরে দাঁড়াতে মুখিয়ে অাছে বাংলাদেশ ক্রিকেট দল। শনিবার এক সংবাদ সম্মেলনে নিজেদের এমন লক্ষ্যের কথাই জানিয়েছেন টাইগার বাহিনীর অধিনায়ক মুশফিকুর রহিম। তাই অাজকের ম্যাচ নিয়ে অাবার নতুন করে স্বপ্ন দেখছে টাইগার সমর্থকরাও। ম্যাচটিকে বাংলাদেশের জন্য 'এসিড টেস্ট'ও বলা যায়। কারণ ৯জন নিয়মিত ক্রিকেটারকে বিশ্রামে রেখেই সুরেশ রায়নার নেতৃত্বে বাংলাদেশে এসেছে ভারত। তাই খর্ব শক্তির ভারতীয় বাহিনীর বিরুদ্ধে বাংলাদেশ কেমন খেলে তা দেখার জন্য অনেকেই মুখিয়ে অাছেন। এর অাগে বাংলাদেশ-ভারত ২৫টি ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছে। ভারত জয় পেয়েছে ২২টিতে। আর বাংলাদেশ জিতেছে ৩টি ম্যাচ। সিরিজের বাকি দুটি ম্যাচ হবে ১৭ ও ১৯ জুন। খেলাগুলো সরাসরি সম্প্রচার করবে বেসরকারি স্যাটেলাইট চ্যানেল গাজী টিভি। বাংলাদেশ দল: মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, রুবেল হোসেন, আল আমিন হোসেন, আব্দুর রাজ্জাক, নাসির হোসেন, জিয়াউর রহমান, ফরহাদ রেজা, মাশরাফি বিন মুর্তজা, তাসকিন আহম্মেদ, আনামুল হক বিজয়, ইমরুল কায়েস, শামসুর রহমান, মুমিনুল হক, নাঈম ইসলাম, আরাফাত সানী, সোহাগ গাজী, শফিউল ইসলাম, সাব্বির রহমান, মো. মিথুন ও সৌম্য সরকার। ভারত দল: সুরেশ রায়না (অধিনায়ক), রবিন উথাপ্পা, আজিঙ্কা রাহানে, চেতেশ্বর পূজারা, আম্বাতি রায়ডু, মনোজ তিওয়ারি, কেদার যাদব, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), পারভেজ রসুল, অক্ষর প্যাটেল, বিনয় কুমার, উমেশ যাদব, স্টুয়ার্ট বিন্নি, মোহিত শর্মা ও অমিত মিশ্র।

/এসএম/এসটি/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম