ছাড় দেবে না কোস্টারিকা

সত্যজিত দাশ রুপু
১৪ জুন ২০১৪, ২১:৫৯আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৯, ২২:০০

গ্রুপ অব ডেথের (গ্রুপ 'ডি') প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে উরুগুয়ে ও কোস্টারিকা। গত আসরের সেমিফাইনালিস্ট উরুগুয়ে এই ব্রাজিলেই ১৯৫০ সালে জন্ম দিয়েছিল 'মারাকানোজো'। ব্রাজিল সমর্থকদের কাঁদিয়ে উঁচিয়ে ধরেছিল বিশ্বকাপ। এই সুখ স্মৃতিকে ধারণ করেই কোচ অস্কার তাবারেজের নেতৃত্বে ব্রাজিলে এসেছে উরুগুইয়ানরা। লুইস সুয়ারেজ, এডিসন কাভানি ও ডিয়াগো ফোরলানদের নিয়ে গড়া উরুগুয়ের আক্রমণভাগ যে কোনও রক্ষণভাগের শিরদাঁড়ায় ভয় ছড়ানোর জন্য যথেষ্ট। অপরদিকে মাঝ মাঠের ভরস হয়ে অাছে রদ্রিগেজ, নিকোলাস, ক্রিসিটয়ানরা। গোলপোস্টে রয়েছে অভিজ্ঞ মুসালেরা। তবে ভয়টা মূলত রক্ষণভাগকে নিয়ে। ভয় থাকলেও ফোরলান, সুয়ারেজ, কাভানিরা প্রতিপক্ষের রক্ষণে কাঁপন ধরিয়েছে দলকে জয় এনে দিতে পারে। অপরদিকে বিশ্বকাপ ড্রয়ের পর সবচেয়ে দুর্ভাগা যে দেশটির নাম উচ্চারিত হয়েছে সেটি হচ্ছে কোস্টারিকা। কারণ তিন সাবেক চ্যাম্পিয়নদের সাথে একই গ্রুপে রয়েছে তারা। তবে কে‌‌‌ানও ভাবে ছাড় দিয়ে খেলবে না কোস্টারিকা। দলে থাকছে গোলবারের নিচে পরীক্ষিত সৈনিক নাভাল। অার রক্ষণের মূল দায়িত্বে থাকছে ক্রিসিটয়ানো জামবোয়া ও জুনিয়র ডায়াজ। আক্রমণে প্লে মেকারের দায়িত্ব পালন করবেন ব্রায়ান রুজ, সঙ্গে থাকছেন ফরোয়ার্ড জোয়েল ক্যাম্পবেল। কোচ লুইস পিন্টোর নির্দেশনায় তার শিষ্যরা কীভাবে নিজেদার উপস্থাপন করবেন, সেটাই এখন দেখার বিষয়। ম্যাচটি অনুষ্ঠিত হবে রাত ১টায়।

.
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম