বিশ্বকাপের কঠিনতম 'জি' গ্রুপের খেলায় সোমবার রাতে মুখোমুখি হচ্ছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ান জার্মানি আর এবারের ফেভারিট পর্তুগাল। পর পর দু'বার তৃতীয় স্থান নিয়ে আক্ষেপে পোড়া জার্মানরা এবার শিরোপার স্বাদ নেওয়ার লক্ষ্য নিয়েই এসেছে ব্রাজিলে। কোচ জোয়াকিম লোর এই দলে প্রতিভাবান খেলোয়াড়ের ছাড়াছড়ি। ২০১০ সালে লোর বিশ্বকাপ দলটি ছিল তারুণ্যে ভরা। চার বছরে এই তরুণরা সবাই এখন পরিণত। গোলপোস্টে রয়েছেন ম্যানুয়েল নয়্যার নামের বিশ্ব সেরা গোল রক্ষক। রক্ষণে রয়েছেন জেরাম বোয়াটেং, প্লেজার। রাইট ব্যাক হিসাবে হামেলসের সঙ্গে আছে অধিনায়ক ফিলপ লাম। যেখানে অসাধারণ তাদের পারফরম্যান্স। লোর সব চাইতে বড় আস্থার জায়গা হচ্ছে মধ্যমাঠ। অার সেখানেই থাকছে গোটশে, শোয়েনস্টাইগার, খোদিরা, ওজিলের মতো তারাদের মেলা। আক্রমণ ভাগে অভিজ্ঞ ক্লোসার সাথে রয়েছে মূলার। অার এবারের বিশ্বকাপেই ক্লোসাকে বিশ্বকাপের সর্ব্বোচ্চ গোল করার রেকর্ড ভেঙ্গে দেওয়ার সম্ভাবনায় উজ্জ্বীবিত করছে। রোনালদোর ১৫ গোলের যেই রেকর্ড থেকে মাত্র ১ গোল পিছিয়ে রয়েছে ক্লোসা। এতগুলো প্রতিভার সংমিশ্রণ ও গতিময় ফুটবল দিয়ে বিশ্বকাপ জয় এবং সেই সাথে আজকের খেলায় জয়ের স্বপ্ন দেখতেই পারে জার্মানরা। তবে মাথায় রাখতে বিশ্ব সেরা গোল মেশিন পর্তুগালের রোনালদো। যেখানে জার্মানির জয় লাভের স্বপ্নকে করে দিতে পারে চূর্ণবিচূর্ণ। পেপে, কোয়েন্ত্রা, আলভেজ, ভিতারিনোদের গড়া রক্ষণ ভাগটা বেশ আঁট-সাট। মাঝ মাঠের ভরসা হিসেবে থাকছেন মুতিনহো, রাউল, মিওয়েল, রুবেনরা। দুই উংয়ে রোনালদো আর নানি। সামনে হেল্ডার, রাফা, সিলভেস্টার, অার গোলপোস্টে রয়েছে আস্থার প্রতীক প্যাত্রিসিও। কোচ পাওলো বেন্তোর বড় শক্তির জায়গাটা হচ্ছে দুই উইং রোনালদো, নানি। যেখানে প্রচণ্ড গতি দিয়ে যে কোনও সময় প্রতিপক্ষের রক্ষণ ভাগকে তছনছ করে দিতে পারেন রোনালদো। সঙ্গী হিসেবে থাকছে নানি, যার রয়েছে অসাধারণ ড্রিবলিং দক্ষতা ও দূরন্ত গতি। সবকিছু মিলিয়ে জার্মান-পর্তুগালের এক দুর্দান্ত লড়াই দেখার অপেক্ষায় থাকবে সারা বিশ্ব। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়।








