বার্সা ঘুরে দাঁড়ালেও আবার মেসিকে ঘিরে শঙ্কা

স্পোর্টস ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০১৯, ১০:৫৯আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৯, ১১:১০

প্রথম গোল উদযাপন করছেন গ্রিয়েজমান ও মেসি। লা লিগায় মৌসুমের শুরুটা বাজে হওয়ায় ঘুরে দাঁড়ানো প্রয়োজন ছিল বার্সেলোনার। ভিয়ারিয়ালকে ২-১ গোলে হারিয়ে তাতে সফল হলেও নতুন করে দুশ্চিন্তা বাড়িয়েছে মেসির চোট!

চোট সারিয়ে সবে মাত্র ফিরেছিলেন লিওনেল মেসি। মৌসুমে প্রথমবারের মতো শুরুর একাদশে নেমেছিলেন। যদিও ফেরাটা স্বস্তিদায়ক হলো না তার জন্য। প্রথমার্ধে তাকে দীর্ঘ সময় কাটাতে হয়েছে শুশ্রূষায়। তাতে তার শারীরিক ফিটনেস নিয়ে সংশয় রয়েই গেলো। বাধ্য হয়ে বিরতির সময় তার বিকল্প হিসেবে দেম্বেলেকে মাঠে নামান কোচ ভালভারদে।

মেসির চোট নিয়ে কোচ জানিয়েছেন, ‘ওর অ্যাবডাক্টরে কিছুটা সমস্যা দেখা দিচ্ছিল। তাই তাকে পিচে না রাখার পক্ষেই সিদ্ধান্ত নেই। এটা পূর্বসতকর্তামূলক ব্যবস্থা। আমার মনে হয় না গুরুতর কিছু। তবে কাল পর্যন্ত অপেক্ষার পরই বলা যাবে চূড়ান্ত কিছু।’

তার আগে অবশ্য শুরুর গোলটায় ভূমিকা ছিল মেসিরই। ৬ মিনিটে তার কর্নার থেকে আসা বলে হেড করে জালে বল জড়িয়েছেন আন্তোয়ান গ্রিয়েজমান। ১৫ মিনিটে ব্যবধান বাড়িয়ে নেন আর্থার। অবশ্য ৪৪ মিনিটে একটি গোল শোধ দেয় ভিয়ারিয়াল।

ম্যাচটায় এবারই প্রথম প্রতিযোগিতামূলক ফুটবলে ক্লাবের হয়ে এক সঙ্গে শুরুটা করলেন মেসি, গ্রিয়েজমান ও লুই সুয়ারেস।  তাদের একিভূত হয়ে খেলাটা হয়ে থাকলো আশাব্যঞ্জক।

এই জয়ে ধুঁকতে থাকা বার্সার উন্নতি হয়েছে পয়েন্ট টেবিলে। ৬ খেলায় ১০ পয়েন্ট নিয়ে চারে উঠে এসেছে বার্সা। এক পয়েন্ট বেশি নিয়ে তাদের উপরে আছে রিয়াল মাদ্রিদ।

 

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম