রাজশাহীতে শুরু বিভাগীয় কমিশনার কাপ মহিলা ফুটবল

রাজশাহী প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০১৯, ২২:০৮আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৯, ২২:৫৯

রাজশাহীতে শুরু বিভাগীয় কমিশনার কাপ মহিলা ফুটবল আটটি জেলা দল নিয়ে শুরু হয়েছে রাজশাহী বিভাগীয় কমিশনার কাপ মহিলা ফুটবল টুর্নামেন্ট। শুক্রবার বিকালে এই টুর্নামেন্ট উদ্বোধন করেছেন রাজশাহী বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান।

নগরীর তেরখাদিয়ায় শুক্রবার সকালে রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে স্বপ্নার হ্যাটট্রিকে রাজশাহী ৬-০ গোলে হারিয়েছে জয়পুরহাট জেলা দলকে। পরের ম্যাচে টাইব্রেকারে নাটোর ৩-২ গোলে হারায় পাবনা জেলাকে। এছাড়াও বিকালে চাঁপাইনবাবগঞ্জ ১-০ গোলে সিরাজগঞ্জ জেলাকে হারিয়েছে। পরের খেলায় টাইব্রেকারে বগুড়া ৩-১ হারিয়েছে নওগাঁ জেলাকে।

এদিকে শুক্রবার বিকালে রাজশাহী নগরীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ক্লিয়ার মেন অনূর্ধ্ব-১৭ স্কুল ফুটবল চ্যাম্পিয়নশিপে বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে বগুড়া পুলিশ লাইনস স্কুল। তারা ফাইনালে ১-০ গোলে রাজশাহী শিক্ষা বোর্ড মডেল স্কুলকে হারিয়েছে। একমাত্র গোলটি করেন খালেদ মাহমুদ। এর আগে রাজশাহী শিক্ষা বোর্ড স্কুল ২-১ গোলে নওহাটা মডেল হাই স্কুলকে এবং বগুড়া পুলিশ লাইন স্কুল ১-০ গোলে বি পাথরিয়া স্কুলকে হারিয়ে ফাইনালে ওঠে।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম