শেষটায় জয় পেলো স্পেন

স্পোর্টস ডেস্ক
২৩ জুন ২০১৪, ১৯:৪৫আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৪৬

দুঃস্বপ্নের বিশ্বকাপ মিশন শেষ পর্যন্ত জয়ের মধুর স্মৃতি নিয়ে শেষ করলো বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। অস্ট্রেলিয়াকে ০-৩ গোলে হারিয়েছে ‘লা রোজারা।’ ‘বি’ গ্রুপের আগের দুটি ম্যাচে লজ্জাজনকহারে পায়ের নীচ থেকে মাটি সরে গিয়েছিল বস্কের শিষ্যদের। রব উঠেছিল টিকিটাকার সময় শেষ হলো বলে। তাই সোমবারের ম্যাচে নিন্দুকদের পাল্টা জবাব দিতেই মাঠে নেমেছিল ভিয়া-ক্যাসিয়াসরা। ম্যাচের শুরুতে আহামরি কিছু করতে পারেনি স্প্যানিশরা। তবে ৩৬ মিনিট পরই আস্তে আস্তে টিকিটাকার আক্রমণে বিধ্বস্ত হয়েছে সকারুরা। তাদের রক্ষণদুর্গ চিরে একে একে গোল করেছেন ভিয়া (৩৬ মি.) -তোরেস (৬৯ মি.), মাতা (৮২ মি.)। তবে এ ম্যাচে জয় পেলেও হাসি মুখ নিয়ে মাঠ ছাড়তে পারেনি দেল বস্ক ও তার শিষ্যরা। কারণ আগের ম্যাচে হেরেই বিশ্বকাপকে বিদায় জানিয়েছে গত আসরের শিরোপা জয়ীরা।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম