ওরিজির গোলে বেলজিয়ামের জয়

স্পোর্টস ডেস্ক
২২ জুন ২০১৪, ১৯:৫৮আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৫৯

খেলার শেষ বাঁশি বাজার দুই মিনিট আগে মিডফিল্ডার ডিভক ওরিজির একমাত্র গোলে রাশিয়াকে হারিয়েছে ব্রাজিল বিশ্বকাপের 'ডার্ক হর্স' বেলজিয়াম। ম্যাচের ৮৮ মিনিটে ইডেন হ্যাজার্ডের কাছ থেকে পাওয়া পাসে খেলার একমাত্র গোলটি করেন ওরিজি। এ জয়ের মাধ্যমে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করলো বেলজিয়াম। দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘এইচ’ গ্রুপের শীর্ষে দলটি। খেলার শুরু থেকেই বেলজিয়াম আক্রমণাত্মভাবে খেলতে থাকে। বেশ কয়েকটি গোল করার সুযোগ তৈরি করে। তবে পাল্টা আক্রমণে যেয়ে রাশিয়াও গোল করার সুযোগ পায়। কিন্তু দু’দলই গোল করতে ব্যর্থ হয়। খেলার ১৩ মিনিটে ফাইজুলিনের তীব্রগতির শট ফিরিয়ে দিয়ে রাশিয়াকে গোলবঞ্চিত করেন বেলজিয়াম গোলরক্ষক কুরতোয়েস। ২০ মিনিটে মাঝমাঠ থেকে ফেলাইনির বাড়িয়ে দেওয়া বল পেয়ে বেলজিয়ামের উইঙ্গার মার্টেন্স ডি-বক্সের বাইরে থেকে জোরালো শট করেন। অল্পের জন্য তার শট লক্ষ্যভ্রষ্ট হয়। খেলার ২৭ মিনিটে রাশিয়ার ফরোয়ার্ডকে ডিবক্সের ভেতর বাধা দেন বেলজিয়ামের ডিফেন্ডার অ্যাল্ডারউইয়ার্ল্ড। কিন্তু রাশিয়ার পেনাল্টি আবেদনে সাড়া দেননি জার্মান রেফারি ফেলিক্স ব্রিচ। গোলশূন্য অবস্থায় প্রথমার্ধ শেষ হয়। আক্রমণাত্মকভাবে দ্বিতীয়ার্ধ শুরু করে রাশিয়া। ৫৯ মিনিটে সামেদভের ক্রসে কিক করতে ব্যর্থ হন রাশিয়ার স্ট্রাইকার কোকোরিন। এরপর ৬০ মিনিটে ডিবক্সের ভেতরে ইগনাশেভিচ ডি ব্রুইনেকে ফেলে দিলে বেলজিয়ামের পেনাল্টি আবেদন নাকচ করেন রেফারি। প্রথমার্ধে ৫৫ শতাংশ বল পজেশন ধরে রেখে খেলেছে বেলজিয়াম। কিন্তু দ্বিতীয়ার্ধে বল দখলে এগিয়ে রাশিয়া। রুশদের আক্রমণ সামলাতে দ্বিতীয়ার্ধের ৫৪ ও ৭৩ মিনিটে হলুদ কার্ড দেখেছেন উইটসেল ও অ্যাল্ডারউইয়ার্ল্ড। স্ট্রাইকারদের ব্যর্থতার দিনে ম্যাচের ৮৮ মিনিটে ইডেন হ্যাজার্ডের পাস থেকে গোল করতে ভুল করেননি মিডফিল্ডার ডিভক ওরিজি। তার ওই গোলেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করলো বেলজিয়াম।

.
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম