সাকিবদের হারিয়ে প্লে অফে সেন্ট কিটস

স্পোর্টস ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০১৯, ১০:৪৮আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৯, ১৩:১৮

বল হাতে একটি উইকেট নিয়েছেন সাকিব। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের শুরুটা জয়ে রাঙাতে পারলেন না সাকিব আল হাসান। ব্যাটে-বলে অসাধারণ ভূমিকা রাখলেও তার দল বারবাডোজ ট্রাইডেন্টসকে মাত্র ১ রানে হারিয়ে প্লে অফ নিশ্চিত করেছে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিওটস।

শুরুতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় সেন্ট কিটস। আর আজকেই একাদশে প্রথম খেললেন সাকিব। নেমে প্রথম ওভার বোলিংও করেছেন। ৪ ওভারে ১৪ রান দিয়ে নিয়েছেন প্রতিপক্ষের বিপজ্জনক ব্যাটসম্যান অধিনায়ক কার্লোস ব্র্যাথওয়েটের উইকেট।

অবশ্য তাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট পড়লেও শামার ব্রুকস ছিলেন সবচেয়ে বেশি আগ্রাসী। ৩৩ বলে তার করা ৫৩ রানের ইনিংসে সেন্ট কিটসের পুঁজি দাঁড়ায় ৭ উইকেটে ১৪৯ রান। শেষ দিকে ১৩ বলে ২০ রানের মিনি ঝড় তুলেন ফাবিয়ান অ্যালেন।

এছাড়া সর্বোচ্চ দুটি করে উইকেট নেন হেইডেন ওয়ালশ ও হ্যারি গার্নি।

জবাবে খেলতে নেমে এই ম্যাচের শুরুটাও ছিল ধীর গতির। শেষ দিকে ম্যাচটিকে রোমাঞ্চকর করে ছাড়ে দুই দল। দলের হয়ে সর্বোচ্চ রানের ইনিংসটা উপহার দিয়েছেন সাকিব। ২৫ বলে ৩৮ রান করে ফিরে গেছেন। তবে ফেরার আগে ৩টি ও ১ ছক্কায় তার গড়া এই ইনিংসটি ছিল কার্যকরী।

সাকিব বিদায় নিলে ম্যাচটা বাঁচিয়ে রাখেন রেইফার। ১৮ বলে ৩ ছক্কায় করেন ৩৪ রান। তিনি ফেরার আগে শেষ ওভারে প্রয়োজন ছিল ১২ রান। প্রথম বলটা ওয়াইড হওয়ার পর দ্বিতীয় বলে ছয় মেরে ম্যাচটা প্রায় জয়ের কাছেই নিয়ে গিয়েছিলেন রেইফার। ৫ বলে তখন প্রয়োজন ছিল ৫ রান। কিন্তু পরের বলে রেইফার বিদায় নিলে ওলট পালট হয়ে যায় ম্যাচের গতিপ্রকৃতি। বারবাডোজ শেষ বলে ১৪৮ রানে ‍গুটিয়ে যায় শেষ পর্যন্ত। ম্যাচসেরা ৩ উইকেট নেওয়া কার্লোস ব্র্যাথওয়েট।

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি