এবারের ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে ইলেক্ট্রনিক্স পণ্য নির্মাতা প্রতিষ্ঠান এসকিউ ক্যাবলস নিজস্ব ফেসবুক পেজে আয়োজন করেছিল ‘এসকিউ ক্যাবলস ক্রিকেট গুরু’ কন্টেস্টের। তাদের মধ্যে থেকে লটারির মাধ্যমে বেছে নেওয়া হয়েছে পাঁচজন ভাগ্যবান বিজয়ী । রবিবার প্রতিষ্ঠানটির কর্পোরেট অফিসে বিজয়ীদের নিয়ে হয়ে গেলো পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন, প্রতিষ্ঠানের ডিরেক্টর মোহাম্মদ মঞ্জুরুল কাদের (মার্কেটিং এন্ড অপারেশন্স), ডিরেক্টর (ফাইন্যান্স)মোহাম্মদ মাহবুবুর রহমান, ডিরেক্টর (এইচ আর) জে এইচ আইয়ুব। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জিএম আব্দুল্লাহ আল মাসুম, ডিজিএম কায়সার আনজুম, ব্র্যান্ড এবং কমিউনিকেশন্স সোহেল হোসাইন, সিনিয়র এক্সিকিউটিভ তানজির সোহরাব, এক্সিকিউটিভ ইমরান হোসাইনসহ বিজয়ীরা।








