চ্যাম্পিয়নস লিগে বায়ার্নের গোল উৎসব

স্পোর্টস ডেস্ক
০২ অক্টোবর ২০১৯, ১১:০০আপডেট : ০২ অক্টোবর ২০১৯, ১৯:৫০

বায়ার্নের গোল উৎসবে ভূমিকা ছিল জিনাব্রির।

চ্যাম্পিয়নস লিগ রাতে আলো ছড়ালো বায়ার্ন মিউনিখ।  গোল উৎসব করে তারা হারিয়েছে গতবারের রানার্স আপ টটেনহাম হটস্পারকে। অন্যগ্রুপে যথারীতি জয়ের দেখা পেয়েছে জুভেন্টাস, ম্যানচেস্টার সিটি ও পিএসজি।

গ্রুপ পর্বে নিজেদের অবস্থান কোণঠাসা করে ফেলেছে গতবারের রানার্স আপ টটেনহাম হটস্পার। আগের ম্যাচে ড্র করে বায়ার্ন মিউনিখের কাছে ৭-২ গোলের বড় ব্যবধানে বিধ্বস্ত হয়েছে স্পাররা।

গ্রুপ পর্বের ড্র দেখেই বোঝা গিয়েছিল বিপদের মুখোমুখি হতে পারে টটেনহাম। আগের ম্যাচে ড্র করে বায়ার্নের মুখোমুখি হয়ে পরিস্থিতি এখন আরও কোণঠাসা হয়েছে স্পারদের। ম্যাচের শুরুতে অবশ্য ১২ মিনিটে সন হেউং মিনের গোলে এগিয়ে গেলেও পরে শুধু আধিপত্য ছিল বায়ার্নের। ১৫ মিনিটে কিমিচ সমতা ফেরালে রবার্ত লেভানদোস্কি ৪৫ মিনিটে করেন দ্বিতীয় গোল। পরের অর্ধে হ্যাটট্রিক করে টটেনহামের রক্ষণ চূর্ণ করেছেন জিনাব্রি। এই অর্ধের ৬১ মিনিটে পেনাল্টি থেকে হ্যারি কেইন একটি গোল শোধ দিলেও ৫৩, ৫৫, ৮৩ ও ৮৮ মিনিটে বায়ার্ন উইঙ্গার জিনাব্রি চারটি গোল করে প্রতিপক্ষকে আর সুযোগ দেননি ম্যাচে ফেরার। ৮৭ মিনিটে লেভানদোস্কি দেখা পান জোড়া গোলের। এই জয়ে ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে বায়ার্ন, সমান ম্যাচে ১ পয়েন্ট নিয়ে তিনে টটেনহাম।  

জয়ের পর জুভেন্টাসের উল্লাস।  গ্রুপ ডি-তে বৃষ্টিঝরা রাতে জয় দিয়ে টেবিলের শীর্ষে উঠেছে জুভেন্টাস। লেভারকুসেনকে ৩-০ গোলে হারিয়েছে ইতালিয়ান জায়ান্টরা। অ্যাতলেতিকো মাদ্রিদের সঙ্গে ২-২ গোলে ড্র করার পর আক্রমণে জুটিবদ্ধ হয়েছিলেন হিগুয়েইন ও রোনালদো। তাতে ফল পেতে বেশি সময়ও লাগেনি। ১৭ মিনিটে হিগুয়েইনের গোলে এগিয়ে যায় জুভেন্টাস। ৬১ মিনিটে বের্নারদেস্কি ও ৮৮ মিনিটে তৃতীয় গোলটি করেন ক্রিস্তিয়ানো রোনালদো।

‘এ’ গ্রুপে গ্যালাতাসারাইকে ১-০ গোলে হারিয়ে টেবিলের শীর্ষে রয়েছে পিএসজি। একমাত্র গোলটি করেছেন মাউরো ইকার্দি। ম্যানচেস্টার সিটিও দাপুটে জয় নিয়ে রয়েছে শীর্ষে। ডায়নামো জাগরেবকে ২-০ গোলে হারিয়েছে ইংলিশ জায়ান্টরা।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম