এসএ গেমসের প্রশিক্ষণ নিতে হরিয়ানা যাচ্ছে কাবাডি দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ অক্টোবর ২০১৯, ২০:০০আপডেট : ০৩ অক্টোবর ২০১৯, ২০:৩৮

পুলিশ সদর দফতরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সভা। এসএ গেমসে ভালো ফল পেতে কাবাডি খেলোয়াড়দের বিদেশে প্রশিক্ষণের সিদ্ধান্ত নিয়েছে কাবাডি ফেডারেশন। এরই ধারাবাহিকতায় গেমসে অংশগ্রহণকারী নারী ও পুরুষ কাবাডি দলকে উন্নত প্রশিক্ষণ ও প্রস্তুতিমূলক ম্যাচ খেলার জন্য ভারতের হরিয়ানায় পাঠানো হচ্ছে।

ইরানে জুনিয়র বিশ্ব কাবাডি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী জুনিয়র বালক কাবাডি দলও উন্নত প্রশিক্ষণের জন্য হরিয়ানা যাচ্ছে। আগামী ডিসেম্বর মাসের ১ থেকে ১০ তারিখ পর্যন্ত নেপালে অনুষ্ঠিত হবে ১৩তম এসএ গেমস। এ উপলক্ষে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি ও আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর সভাপতিত্বে বুধবার রাতে পুলিশ সদর দফতরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সভা। সেখানেই নেওয়া হয় এসব সিদ্ধান্ত।

এছাড়া সভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিব বর্ষ’ উদযাপন উপলক্ষে ঢাকা রেঞ্জের ডিআইজি ও ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমানকে আহ্বায়ক করে একটি টুর্নামেন্ট কমিটিও গঠন করা হয়েছে। সভায় মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে ঢাকায় এশিয়ান কাবাডি চ্যাম্পিয়নশিপ আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। একই উপলক্ষে দেশের প্রতিটি উপজেলায় কাবাডি প্রতিযোগিতারও আয়োজন করা হবে।

/জেইউ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান