ব্রাজিলে দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের সুযোগ চান ক্রীড়া প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ অক্টোবর ২০১৯, ১৪:৪২আপডেট : ০৮ অক্টোবর ২০১৯, ১৬:৪১

কেক কেটে ব্রাজিলের স্বাধীনতা দিবস উদযাপন করছেন ব্রাজিলের রাষ্ট্রদূত (ডানে), যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল (বামে)। বাংলাদেশের সঙ্গে আলোচনার মাধ্যমে চার তরুণ ফুটবলারকে নিজ দেশে প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছিল ব্রাজিল। মাসব্যাপী এই কার্যক্রমের সফলতায় সন্তুষ্ট হয়ে এবার আরও বড় প্রকল্প হাতে নিতে চায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

উন্নত প্রশিক্ষণের জন্য এবার দীর্ঘমেয়াদে ব্রাজিলে বয়সভিত্তিক পর্যায়ের ফুটবলার পাঠাতে চায় বাংলাদেশ। রাজধানীতে ব্রাজিলের ১৯৭'তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সোমবার রাতে গুলশানের একটি রেস্টুরেন্টে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

আলোচনায় উঠে আসে অনূর্ধ্ব-১৫ ও ১৭ পর্যায়ের ৪ বাংলাদেশি ফুটবলারের কথা। যারা কিছুদিন আগে ব্রাজিলিয়ান ক্লাব গামা ফুটবল একাডেমিতে এক মাসের অনুশীলন শেষ করে এসেছে ব্রাজিল থেকে।

তরুণদের পারফরম্যান্সে বেশ সন্তুষ্ট দু দেশের কর্মকর্তারা। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল তাই দীর্ঘ মেয়াদে সেখানে বড় প্রকল্প হাতে নেওয়ার ব্যাপারে আগ্রহী, ‘এক মাসেই যেহেতু তারা এত উন্নতি করেছেন। তাই আমরা যদি দুই বছরের প্রশিক্ষণ নিতে পারি তাহলে তা ফুটবলের উন্নয়নে বড় ভূমিকা রাখবে বলে আশা করছি।’

তরুণদের প্রতিভা নিয়ে খুব উচ্ছ্বসিত ব্রাজিলের রাষ্ট্রদূতও। বাংলাদেশ সরকার থেকে নতুন কোনো প্রস্তাব আসলে ভেবে দেখার আশ্বাস দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত জোয়াও তাবাজারা দি অলিভেইরা জুনিয়র, ‘বাংলাদেশের ফুটবলাররা খুব ভালো। আমাদের দেশের কোচরা তাদের অনেক প্রশংসা করেছে। আমি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নতুন কোনো প্রস্তাব আসলে অবশ্যই আমরা তা নিয়ে আলোচনা করব।’

অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ নিয়ে  সদ্য ফেরত ৪ তরুণ ফুটবলারও উপস্থিত ছিলেন।

/জেইউ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম