কোলপ্যাক চুক্তিতে সারেতে আমলা

স্পোর্টস ডেস্ক
০৯ অক্টোবর ২০১৯, ১০:৫৫আপডেট : ০৯ অক্টোবর ২০১৯, ১১:২৪

হাশিম আমলা। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন হাশিম আমলা। তখনও বোঝা যায়নি আমলার পরবর্তী লক্ষ্য। অবসরের কয়েক মাস পর জানা গেলো, কোলপ্যাক চুক্তি করে কাউন্টিতে সারের হয়ে খেলতে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকান এই ব্যাটসম্যান।

আগস্টে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা আসে আমলার। জানিয়েছিলেন, ঘরোয়া ক্রিকেটে খেলতে দেখা যাবে তাকে। ক্রিকইনফোর খবর, কাউন্টিতে খেলতে দুই বছরের চুক্তি করতে যাচ্ছেন তিনি। আশা করা হচ্ছে, সপ্তাহ শেষের আগেই চুক্তির সব কিছু চূড়ান্ত হয়ে যাবে। আর এটা তখনই হচ্ছে যখন নাকি মাসের শেষে ভিন্ন জটিলতা সৃষ্টি হতে পারতো কোলপ্যাক নিবন্ধনের ক্ষেত্রে। আর সেটা ঝামেলা বাঁধাতে পারতো ‘নো ডিল ব্রেক্সিট’ ইস্যু।

জানা গেছে, মিডলসেক্স ও হ্যাম্পশায়ারেও চুক্তি নিয়ে আলোচনা হয়েছিল হাশিম আমলার প্রতিনিধির। কিন্তু সারেতেই ভিড়তে যাচ্ছেন প্রোটিয়া এই ক্রিকেটার।
এই চুক্তি অনুসারে নন-ইউরোপিয়ান খেলোয়াড়রা স্থানীয় হিসেবে ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট খেলার সুযোগ পায়। কোলপ্যাক চুক্তিতে থাকাকালে কোনও ক্রিকেটার তার নিজ দেশের হয়ে খেলতে পারে না। 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম