ক্ষমা চাই, আর কামড়াবো না: সুয়ারেজ

স্পোর্টস ডেস্ক
০১ জুলাই ২০১৪, ১৭:৫৯আপডেট : ১০ অক্টোবর ২০১৯, ১৮:০৫

সুয়ারেজ আর কখনো কাউকে কামড়াবেন না বলে প্রতিজ্ঞা করেছেন উরুগুয়ের আলোচিত ফুটবলার লুইস সুয়ারেজ। সেইসঙ্গে তার কামড়ের শিকার ইতালির ডিফেন্ডার জর্জিও চিয়েলিনির কাছে তিনি ক্ষমাও চেয়েছেন। সোমবার টুইটারে তারকা ফুটবলার সুয়ারেজ চিয়েলিনি ও ফুটবল বিশ্বের কাছে ক্ষমা চেয়ে টুইট করেন। টুইটারে সুয়ারেজ লেখেন, 'পরিবারের সঙ্গে গত কয়েকদিন কাটানোর পর আমি ইতালি-উরুগুয়ে ম্যাচ নিয়ে ভেবেছি।গত ২৪ জুন ইতালির সঙ্গে ম্যাচে যা হয়েছে তার জন্য আমি গভীরভাবে অনুতপ্ত। জর্জিও চিয়েলিনি ও পুরো ফুটবল পরিবারের কাছে আমি ক্ষমা চাইছি। আমি জনতার কাছে প্রতিজ্ঞা করছি-- এরকম ঘটনা ভবিষ্যতে আর ঘটবে না।' ওই কামড়ের ঘটনায় এরইমধ্যে ফিফা সুয়ারেজকে ৯ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে। এর ফলে পরের ম্যাচে তার অনুপস্থিতিতে উরুগুয়ে ২-০ গোলে কলম্বিয়ার কাছে হেরে বিশ্বকাপের দ্বিতীয় পর্ব থেকে বিদায় নিয়েছে।

এসএম/এ‌‌‌কে
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম