নেইমারের শততম ম্যাচে ব্রাজিলকে রুখে দিলো সেনেগাল

স্পোর্টস ডেস্ক
১০ অক্টোবর ২০১৯, ২১:৪১আপডেট : ১০ অক্টোবর ২০১৯, ২২:০৩

ব্রাজিলের জার্সিতে শততম ম্যাচ খেললেন নেইমার। ব্রাজিলের জার্সিতে শততম ম্যাচ খেলার দুর্লভ কীর্তি খুব বেশি মানুষের নেই। সপ্তম ব্রাজিলিয়ান হিসেবে এই তালিকায় ঢুকেছেন নেইমার।  যদিও তার স্মরণীয় দিনটিতে সেলেসাওদের ১-১ গোলে রুখে দিয়েছে সেনেগাল।

বৃহস্পতিবার সিঙ্গাপুর ন্যাশনাল স্টেডিয়ামে প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। ম্যাচটায় দুই পক্ষ কিছুটা উত্তেজনা ছড়ালেও শেষ পর্যন্ত তা শেষ হয়েছে সমতায়। দুটি গোলই হয়েছে প্রথমার্ধে।

তবে ম্যাচের শুরুতে আক্রমণে গিয়েছিল ব্রাজিল। ৪ মিনিটে গ্যাব্রিয়েল জেসুসের বানিয়ে দেওয়া বল থেকে গোলটি করেছেন লিভারপুল তারকা রবের্তো ফিরমিনো।

৫ বারের বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে সেনেগাল সমতা ফেরায় বিরতির ঠিক আগে। পেনাল্টির সুবাদে গোলটি করেন ফামারা দিদিউ। সেনেগালের আক্রমণে নেতৃত্ব দেওয়া সাদিও মানের কল্যাণে মিলেছে এই পেনাল্টি। একক প্রচেষ্টায় তিনি ঢুকে পড়েছিলেন ব্রাজিলের বিপজ্জনক অঞ্চলে। তাকে পেছন থেকে ফাউল করে বসেন মার্কিনিয়োস ও সিলভা।

দ্বিতীয়ার্ধে দুই দলই আক্রমণে শাণিয়েছিল ব্যবধান বাড়াতে। তবে লক্ষ্যভ্রষ্ট হয়ে সেসব। শেষ দিকে ফ্রি কিক থেকে দুবার লক্ষ্যের কাছে গিয়েছিলেন নেইমার। বল একবার নেটের ওপর দিয়ে গেলে, পরেরটি রুখে দিয়েছেন গোলকিপার। সেনেগালও গোল পেতে বসেছিল মানের আক্রমণে। কিন্তু তার শট গিয়ে লেগেছে বারে।

১৩ অক্টোবর একই স্টেডিয়ামে নাইজেরিয়ার মুখোমুখি হবে ব্রাজিল।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম