মুজিববর্ষে ফুটবলে অনেক চমক: ক্রীড়া প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ অক্টোবর ২০১৯, ২২:১৬আপডেট : ১০ অক্টোবর ২০১৯, ২২:২৫

পুরস্কার বিতরণ করছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। এ উপলক্ষে আগামী বছরটাকে ‘মুজিববর্ষ’ নামে অভিহিত করা হয়েছে। সেই মুজিববর্ষে ফুটবলে অনেক রকম চমক থাকবে বলে জানিয়েছেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. একাব্বর হোসেন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘ফুটবল বাংলাদেশের সব থেকে জনপ্রিয় খেলা। আর তাই মুজিববর্ষকে রাঙাতে ফুটবলে থাকবে অনেক রকম চমক।’

বৃহস্পতিবার টাঙ্গাইলের মির্জাপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।  সেখানে তিনি বলেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামী বছরটাকে মুজিববর্ষ নামে অভিহিত করা হয়েছে। মুজিববর্ষে ক্রীড়ায় থাকবে নানান আয়োজন।’

তিনি আরও বলেছেন, ‘নভেম্বর মাসের ১৮ তারিখ আর্জেন্টিনা-প্যারাগুয়ে ঢাকায় প্রীতি ফুটবল ম্যাচ খেলবে। এছাড়া আগামী বছর আর্জেন্টিনা ও ব্রাজিলকে বাংলাদেশে আনার কথাও চলছে। এমনকি কালো মানিক পেলেও আসতে পারেন বাংলাদেশে।’

মুজিববর্ষে বার্সেলোনা - রিয়াল মাদ্রিদের মতো ক্লাবগুলোকেও আনার পরিকল্পনা আছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের। প্রতিমন্ত্রী এসময় মির্জাপুরের শেখ রাসেল মিনি স্টেডিয়াম সংস্কার করে পূর্ণ মিনি স্টেডিয়ামে রুপ দেওয়ার আশ্বাস দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. জোয়াহেরুল ইসলাম এমপি, টাঙ্গাইল- ৫ আসনের এমপি মো. ছানোয়ার হোসেন, টাঙ্গাইল- ৪ আসনের এমপি আলহাজ্ব হাসান ইমাম খান, সোহেল হাজারীসহ স্থানীয় সংসদ সদস্যরা।

এছাড়াও টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম, টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. মজিবর রহমান।

 

/জেইউ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম