সাংহাই মাস্টার্সে ব্যর্থ ফেদেরার-জোকোভিচ

স্পোর্টস ডেস্ক
১১ অক্টোবর ২০১৯, ২২:০৯আপডেট : ১১ অক্টোবর ২০১৯, ২২:৩০

কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছেন ফেদেরার। জাপান ওপেন জিতে দুরন্ত ফর্মে ছিলেন সার্বিয়ান নোভাক জোকোভিচ। সাংহাই মাস্টার্সেও ৩৪তম এটিপি মাস্টার্স শিরোপা জয়ের লক্ষ্যে এগিয়ে যাচ্ছিলেন। তাকে কোয়ার্টার ফাইনালে বিদায় দিয়েছেন স্তেফানোস সিসিপাস।তার মতো ব্যর্থ হয়েছেন আরেক ফেভারিট রজার ফেদেরার।

র‌্যাংকিংয়ের এক নম্বর জোকোভিচ প্রথম সেটটা ৩-৬ গেমে জিতেছিলেন, তবে পরের দুই সেটে হেরে গেছেন ৭-৫, ৬-৩ গেমে। অপর ম্যাচে মেজাজ হারিয়ে হেরেছেন ফেদেরার। তাকে ৬-৩, ৬-৭ (৭-৯), ৬-৩ গেমে হারিয়েছেন জার্মান আলেক্সান্ডার জিভরেভ।

সেমিফাইনালে সিসিপাস খেলবেন দানিল মেদভেদেভের সঙ্গে। অপরটিতে জিভরেভ খেলবেন মাত্তেও বেরেত্তিনি অথবা ডমিনিক থিয়েমের বিপক্ষে।

ছন্দ ধরে রাখতে পারলেন না জোকোভিচও। জোকোভিচের সঙ্গে জিতলেও শুরুতে ছন্দে ছিলেন না গ্রিক ২১ বছর বয়সী সিসিপাস। শুরুর তিনটি গেমেই হেরেছিলেন। সাংহাইয়ে চারবার ও বর্তমান চ্যাম্পিয়ন জোকোভিচ পরের সেট থেকে আর ছন্দ ধরে রাখতে পারেননি। ম্যাচের পর প্রতিপক্ষের সার্ভ নিয়ে প্রশংসা ঝরেছে তার কণ্ঠে, ‘তার টেনিস কিন্তু উঁচু মানের। সার্ভের পর সে ভালো খেলেছে।’

অপর দিকে মেজাজ হারানোর কারণে পেনাল্টি হিসেবে পয়েন্ট দিতে হয়েছে ফেদেরারকে। দ্বিতীয় সেটে ৫টি ম্যাচ পয়েন্ট বাঁচালেও চেয়ার আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়ে যান। ক্ষুব্ধ হয়ে কোর্টের বাইরে বল আঘাত করেছিলন দুইবার। তাই ডিসাইডিং সেটে পেনাল্টি হিসেবে পয়েন্ট কেটে নেওয়া হয় তার। 

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম