বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নেই কোহলি?

স্পোর্টস ডেস্ক
২১ অক্টোবর ২০১৯, ১২:১৪আপডেট : ২১ অক্টোবর ২০১৯, ১২:২০

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে খেলছেন না কোহলি। নভেম্বরে ভারত সফরে দুটি টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। টি-টোয়েন্টি এই সিরিজে খেলা হচ্ছে না ভারতের অধিনায়ক বিরাট কোহলির! এমন খবরই জানাচ্ছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো। টানা খেলতে থাকার ধকল সামলাতে তাকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত হয়েছে আসন্ন এই সিরিজে।

গত মার্চ থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে টানা খেলেছেন কোহলি। অধিনায়ক টানা খেললেও দলের অনেক ক্রিকেটারই এই সময়ে বিশ্রাম নিয়েছেন। বোর্ডের এক মুখপাত্র সংবাদ সংস্থা ইন্দো এশিয়ান নিউজ সার্ভিসকে জানিয়েছেন, ‘হ্যাঁ, এটা পুরোপুরি নিশ্চিত যে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে কোহলিকে খেলানো হচ্ছে না। তার একটা বিরতি দরকার। এই সময়ে অস্ট্রেলিয়া সিরিজ, আইপিএল ও বিশ্বকাপে টানা খেলার ধকল গেছে তার ওপর। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা সিরিজেও খেলছে। এই ধকল সামলানোটা জরুরি। যাতে তারা ফুরফুরে থাকতে পারেন সব সময়।’

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল নির্বাচন শেষ হবে ২৪ অক্টোবর। কোহলি টি-টোয়েন্টি সিরিজে না খেললেও বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে খেলবেন।

৩ নভেম্বর দিল্লিতে টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে বাংলাদেশের মিশন। ৭ নভেম্বর রাজকোটে দ্বিতীয় কুড়ি ওভারের ম্যাচ খেলে নাগপুরে শেষ টি-টোয়েন্টিতে নামবে দুই দিন পর। দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে ১৪ নভেম্বর। ইন্দোরে প্রথম টেস্টের পর ২২ নভেম্বর দ্বিতীয় ও শেষ টেস্ট হবে কলকাতায়।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম