আনুষ্ঠানিকভাবে বিসিসিআই’র দায়িত্ব নিলেন সৌরভ

স্পোর্টস ডেস্ক
২৩ অক্টোবর ২০১৯, ১৩:৫৪আপডেট : ২৩ অক্টোবর ২০১৯, ১৪:৪৫

আনুষ্ঠানিকভাবে বিসিসিআই’র দায়িত্ব বুঝে নিচ্ছেন সৌরভ। অবশেষে ইতিহাস গড়লেন সৌরভ গাঙ্গুলী। বুধবার বিসিসিআইয়ের সভাতে আনুষ্ঠানিকভাবে সভাপতি হিসেবে সাবেক অধিনায়কের নামটি ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সৌরভের নাম ঘোষণার মধ্য দিয়ে ইতি ঘটলো সুপ্রিম কোর্ট নিযুক্ত প্রশাসকদের কমিটির।   

সৌরভ গাঙ্গুলী সভাপতি হওয়ায় ৬৫ বছর পর বোর্ড প্রধান হলেন সাবেক কোনো ভারতীয় ক্রিকেটার। গাঙ্গুলী দায়িত্ব বুঝে নেন প্রশাসক কমিটির উপস্থিতিতে। এ সময় সব রাজ্য সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। যারা সৌরভকে সর্বসম্মতিতে বোর্ড প্রধান বানানোর ব্যাপারে সায় দিয়েছেন।

গাঙ্গুলী বোর্ড প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ১০ মাস। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন উত্তরাখান্ডের মাহিম ভার্মা। সাবেক বিসিসিআই সভাপতি অনুরাগ ঠাকুরের ছোট ভাই অরুন ধামাল কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন এই কমিটিতে।

নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব দিতে পেরে তৃপ্তি ঝরেছে প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করা বিনোদ রায়ের, ‘আমি পুরোপুরি সন্তুষ্ট, কারণ বিসিসিআইকে তাদের গভর্নিং কাউন্সিল ও অ্যাডমিনিস্ট্রেশনের কাছে ছেড়ে দিতে পারছি।’

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম