তিন ক্রীড়াবিদকে ফ্ল্যাট উপহার প্রধানমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ অক্টোবর ২০১৯, ২২:৩৬আপডেট : ২৫ অক্টোবর ২০১৯, ০০:১১

ক্রীড়াবিদদের ফ্ল্যাট উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী। নৌবাহিনীর কৃতি সাঁতারু মাহফুজা খাতুন শীলাসহ তিন ক্রীড়াবিদকে ফ্ল্যাট উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ফ্ল্যাট উপহারপ্রাপ্ত অপর দুই ক্রীড়াবিদ হলেন সেনাবাহিনীর কৃতি শুটার শাকিল আহমেদ এবং বাংলাদেশ আনসার ও ভিডিপির কৃতি ভারোত্তোলক মাবিয়া আক্তার। মাবিয়া আক্তারের হয়ে তার বাবা উপস্থিত ছিলেন। 

প্রধানমন্ত্রী বৃহস্পতিবার গণভবনে খেলোয়াড়দের হাতে আনুষ্ঠানিকভাবে এই ফ্ল্যাট হস্তান্তর করেন। এসময় প্রধানমন্ত্রী খেলোয়াড়দের অনুশীলনের বিষয়ে বিস্তারিত খোঁজ খবর নেন এবং তাদের আরও একনিষ্ঠতার সঙ্গে খেলাধুলায় মনোনিবেশ করার আহবান জানান।

২০১৬ সালের ফেব্রুয়ারিতে ভারতে অনুষ্ঠিত ১২তম এসএ গেমসে নৌবাহিনীর সাঁতারু মাহফুজা খাতুন শীলা দুটি রেকর্ড সৃষ্টি করেছিলেন। একই সঙ্গে ৫০ মিটার এবং ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে অংশ নিয়ে জিতেছেন দু’টি স্বর্ণ পদক। আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে দেশের জন্য অনন্য সাফল্য বয়ে আনার স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রী খেলোয়াড়দের এই উপহার প্রদান করেন।

খেলোয়াড়দের উৎসাহিত করার পাশাপাশি প্রধানমন্ত্রী তাদের নিরাপত্তা ও পর্যাপ্ত অনুশীলনের সুবিধার্থে রাজধানী ঢাকায় আবাসন সুবিধা প্রদানের ব্যবস্থা করেছেন। -বাসস।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম