শুরুর একাদশে এসেই পুলিসিকের হ্যাটট্রিক

স্পোর্টস ডেস্ক
২৭ অক্টোবর ২০১৯, ১১:০৬আপডেট : ২৭ অক্টোবর ২০১৯, ১১:৩৮

চেলসির হয়ে প্রথমবার জালের দেখা পেলেন পুলিসিক। চ্যাম্পিয়নস লিগে আয়াক্সের বিপক্ষে জয়সূচক গোল বানিয়ে দিয়েছিলেন ক্রিস্তিয়ান পুলিসিক। খুব বেশি দিন হয়নি বরুসিয়া ডর্টমুন্ড থেকে চেলসিতে যোগ দিয়েছেন। তাই প্রিমিয়ার লিগের শুরুর একাদশে তাকে রাখতে ভরসা পাচ্ছিলেন না কোচ ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড। চ্যাম্পিয়নস লিগে পুলিসিক বদলি হিসেবে খেলে নিজের জাত চিনিয়েছেন। এর পরেই প্রিমিয়ার লিগে তাকে প্রথম একাদশে স্থান দিয়ে ঝুঁকি নিয়েছিলেন চেলসি কোচ। তাতেই বাজিমাত করে দেখালেন ইংলিশ প্রিমিয়ার লিগে। পুলিসিকের হ্যাটট্রিকে বার্নলিকে ৪-২ গোলে হারিয়েছে চেলসি।

আগস্টের পর শুরুর একাদশে ডাক পেয়ে পুলিসিক প্রিমিয়ার লিগে প্রথমবার জালের দেখা পেলেনই, একই সঙ্গে হ্যাটট্রিক করে আলো ছড়িয়েছেন পুরো ম্যাচে।  তার এমন পারফরম্যান্সের কৃতিত্ব নিতেই পারেন ব্লুজদের কোচ ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড। প্রথমার্ধেই জোড়া গোলের দেখা পান পুলিসিক। ২১ মিনিটে প্রথম ও ৪৫ মিনিটে করেন দ্বিতীয় গোল।

যুক্তরাষ্ট্রের এই মিডফিল্ডার তৃতীয় গোল যোগ করেন বিরতির পর। ৫৬ মিনিটে কর্নার কিক থেকে পাওয়া বলে হেড করেন। দুই মিনিট পর চতুর্থ গোলটি করেন উইলিয়ান। শেষ দিকে দুটি গোল শোধ দিয়ে কিছুটা রোমাঞ্চ ছড়িয়েছিল বার্নলি।

এই জয়ের ফলে লিগে ১০ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে চারে রইলো চেলসি। ৯ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম