‘দীপক আগারওয়ালকে জুয়াড়ি হিসেবে সব ক্রিকেটার চেনেন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ নভেম্বর ২০১৯, ২৩:৪৪আপডেট : ০২ নভেম্বর ২০১৯, ২৩:৪৭

সিনিয়র ক্রীড়া সাংবাদিক এমএম কায়সার দীপক আগারওয়াল জুয়াড়ি হিসেবে ক্রিকেটাঙ্গনে সুপরিচিত বলে জানিয়েছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক এমএম কায়সার। তিনি বলেন, ‘দীপক আগারওয়াল একজন কালো তালিকাভুক্ত পেশাদার জুয়াড়ি। তার সম্পর্কে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ধারণা আছে। শুধু আইসিসি না, ক্রিকেটারদেরও তার সম্পর্কে ধারণা আছে। আইসিসি বারবার জুয়াড়িদের নিয়ে যে সভা সেমিনার করে, সেখানে আগারওয়ালের ছবিটা দেখানো হয়।’

শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে ‘আবার ক্রিকেট’ শীর্ষক বৈঠকিতে তিনি এ কথা বলেন। শনিবার (২ নভেম্বর) বিকালে শুরু হয় বাংলা ট্রিবিউনের সাপ্তাহিক এই আয়োজন।

তিনি আরও বলেন, ‘আগারওয়াল কিন্তু ২০১৭ সালে একবার গ্রেফতার হয়েছিলো। ভারতের জুয়া আইনে ছয় মাসের বেশি সাজা নেই। ছয় মাস পরে জেল থেকে বেরিয়ে আবারও এই কাজে জড়িয়েছে সে। আইসিসি কিন্তু আগারওয়ালের মোবাইল ফোন জব্দ করেছিল। সেখানে সাকিবের নম্বর পেয়েছিল তারা। পরে আইসিসি সাকিবকে জিজ্ঞেস করেছিল এবং সাকিবের মোবাইলটিও স্ক্যান করা হয়। আমার সূত্র বলছে, সাকিবের মোবাইল স্ক্যান করা হয়েছে দুবাইতে নিয়ে গিয়ে। বাংলাদেশেও স্ক্যান করা হয়েছিল একবার। এই ঘটনার সঙ্গে শুধু সাকিব না, আরও দুজন ক্রিকেটারের সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হয়েছিল। মুশফিকের মোবাইল চেক করা হয়েছিল, কিছু পাওয়া যায়নি। সুতরাং এখানে প্রমাণ করতে খুব একটা কষ্ট হয়নি আইসিসির।’    

সাংবাদিক মুন্নী সাহার সঞ্চালনায় আজকের বৈঠকিতে আরও অংশ নিয়েছেন– বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক মাহবুব আনাম ও কাজী ইনাম আহমেদ,  সাবেক ক্রিকেটার গাজী আশরাফ হোসেন লিপু এবং বাংলা ট্রিবিউন সম্পাদক জুলফিকার রাসেল।  

রাজধানীর পান্থপথে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ বৈঠকি সরাসরি সম্প্রচার করে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা গেছে এ আয়োজন।

 

/এসও/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান