দলের জয়ে সাকিবের উচ্ছ্বসিত অভিনন্দন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ নভেম্বর ২০১৯, ২৩:৫৪আপডেট : ০৪ নভেম্বর ২০১৯, ১৬:৫৬

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে প্রথম জয়ে উচ্ছ্বসিত সাকিব আল হাসানের স্ট্যাটাস

ভারতের বিপক্ষে নবমবারের মুখোমুখিতে জয়ের দেখা পেলো বাংলাদেশ। সতীর্থদের এমন জয়ে এক বছরের জন্য নিষিদ্ধ সাকিব আল হাসান দলকে শুভেচ্ছা জানিয়েছেন। জুয়াড়িদের তথ্য গোপন করায় সাকিবকে আইসিসি এই নিষেধাজ্ঞা দেয়। ফলে ভারতের বিপক্ষে ক্যাম্পে থাকলেও সিরিজ থেকে সাকিবকে বাদ দিতে হয় বিসিবিকে। রবিবার (৩ নভেম্বর) সাকিব ও তামিমকে ছাড়াই কুড়ি ওভারের ক্রিকেটে প্রথমবারের মতো জয় পেলো বাংলাদেশ।

এমন জয়ে নিষিদ্ধ থাকা সাকিবও উচ্ছ্বাস প্রকাশ করতে ভুল করেননি। নিজের ফেসবুক পেজে সতীর্থদের অভিনন্দন জানিয়ে তিনি লিখেছেন, ‘চাপের মুখে দুর্দান্ত টিম পারফরম্যান্স! অভিনন্দন বাংলাদেশ! তোমরা এই জয়ের মাধ্যমে দেশকে এনে দিয়েছো একটি গৌরবময় মুহুর্ত।’

সাকিব আল হাসান

গত কয়েক বছর ভারতের ‍বিপক্ষে ম্যাচ মানেই হৃদয়ে জয়ের গল্প। জয়ের খুব কাছে গিয়েও ম্যাচ হারের যন্ত্রণা। বিশেষ করে ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বেঙ্গালুরুতে ১ রানে হেরেছিল বাংলাদেশ। সেবারও ক্রিজে ছিলেন মুশফিক-মাহমুদউল্লাহ। কিন্তু দুই অভিজ্ঞ ব্যাটসম্যান জয় তুলে আনতে পানেনি। রবিবার দিল্লিতে এমন কিছুর শঙ্কা ছিলো। তবে মুশফিকের দৃঢ়তা ও মাহমুদউল্লাহ আত্মবিশ্বাসে বাংলাদেশ ৭ উইকেটের বড় ব্যবধানে ম্যাচ জেতে। 

/আরআই/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম