বাংলাদেশের বিপক্ষেই ধারাভাষ্যে ধোনির অভিষেক?

স্পোর্টস ডেস্ক
০৬ নভেম্বর ২০১৯, ১৫:১৮আপডেট : ০৬ নভেম্বর ২০১৯, ১৫:২৩

ধারাভাষ্যে অভিষেক হতে পারে ধোনির। বাংলাদেশ-ভারত সিরিজের দ্বিতীয় টেস্টটি হবে দিবা-রাত্রির। অনেক দিক দিয়েই এই টেস্টটি ঐতিহাসিক। দিবা-রাত্রির টেস্টে অভিষেক হচ্ছে দুই দলেরই। আর এই টেস্ট দিয়েই ধারাভাষ্যে অভিষেক হতে পারে সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির।

ধোনি টেস্ট থেকে অবসরে চলে গেছেন ২০১৪ সালে। ব্রডকাস্টাররা আনুষ্ঠানিকভাবে ধারাভাষ্যের জন্য আমন্ত্রণ জানালেও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এর অনুমতি এখনও দেননি ধোনিকে। বলা হচ্ছে হয়তো শিগগিরই অনুমতি মিলবে। ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, ‘হ্যাঁ, ব্রডকাস্টাররা তাকে আমন্ত্রণ জানিয়েছে। তবে এ নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত আমরা নেইনি। অনুমতি দিলেই কেবল ধোনি দিবা-রাত্রির টেস্টে ধারাভাষ্য দিতে পারবে।’

বিসিসিআইর আমন্ত্রণে সাড়া দিয়েই ২৯ অক্টোবর গোলাপি বলে টেস্ট খেলার কথা জানায় বিসিবি। সিরিজের দ্বিতীয় এই টেস্ট হবে ২২ নভেম্বর। ঐতিহাসিক এই টেস্টে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্য টাইমস অব ইন্ডিয়া। 

/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম