জর্ডানের সঙ্গে ড্র করে আশা বাঁচিয়ে রাখলো বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ নভেম্বর ২০১৯, ২২:০৪আপডেট : ০৮ নভেম্বর ২০১৯, ২২:১১

জর্ডানের সঙ্গে ড্র করেছে বাংলাদেশ। বাহরাইনে এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবলে চূড়ান্ত পর্বের আশা কিছুটা হলেও বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ। বাছাই পর্বে প্রথম ম্যাচে বাহরাইনের কাছে ৩-০ গোলে হারের পর জর্ডানের সঙ্গে লাল-সবুজ জার্সিধারীরা ড্র করেছে ১-১ গোলে।

মানামার খলিফা স্পোর্টস সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শক্তিমত্তায় অনেক এগিয়ে জর্ডান। চূড়ান্ত পর্বে যেতে হলে এই ম্যাচ জিততেই হতো বাংলাদেশকে। তবে ড্র করেও মান বাঁচিয়েছেন ইয়াছিন আরাফাতরা।

জর্ডান শুরুর গোলটি করে প্রথমার্ধের বিরতির আগে। পেনাল্টি থেকে পাওয়া গোলে তারা এগিয়ে যায় শুরুতে। দ্বিতীয়ার্ধের ৭৬ মিনিটে অধিনায়ক ইয়াছিন আরাফাতের গোলে সমতা ফেরায় বাংলাদেশ। কাজী রাহাতের লং থ্রো থেকে হেড করে জালে বল জড়ান ইয়াছিন।

এই ড্রয়ের পরেও বাংলাদেশের চূড়ান্ত পর্বের আশা টিকে আছে হিসেব-নিকেশের মারপ্যাঁচে। রবিবার ভুটানকে হারালেই চলবে না, ব্যবধান হতে হবে বড়। একই সঙ্গে গ্রুপের অন্যদের ফলাফলের ওপর নির্ভর করবে যুব দলের চূড়ান্ত পর্বের ভাগ্য! চূড়ান্ত পর্বে যাবে ১৬টি দল।

এই মুহূর্তে গ্রুপে তৃতীয় অবস্থানে আছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। যাদের সংগ্রহ একটি পয়েন্ট।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী