তিন ম্যাচে আলো ছড়িয়ে বেয়ারস্টোর পাশে নাঈম

স্পোর্টস ডেস্ক
১১ নভেম্বর ২০১৯, ১৬:০৭আপডেট : ১১ নভেম্বর ২০১৯, ১৭:২১

মোহাম্মদ নাঈম সিরিজের সর্বোচ্চ সংগ্রাহক। ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আলো ছড়িয়েছেন ওপেনার মোহাম্মদ নাঈম। এই সিরিজে অভিষেকের পর তিন ম্যাচ মিলিয়ে সবচেয়ে বেশি রান ছিল তার দখলে-১৪৩ রান! এমন নৈপুণ্যে ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ে তিনি স্থান করে নিয়েছেন ৩৮তম স্থানে। নাঈম অবশ্য একাই ৩৮তম নন। যৌথভাবে তার সঙ্গে আছেন ইংল্যান্ডের উইকেটকিপার ব্যাটসম্যান জনি বেয়ারস্টো।   

নাগপুরে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টির বিশ্বরেকর্ড গড়া বোলিং ফিগার ছিল দীপক চাহারের। হ্যাটট্রিকসহ ৭ রানে নিয়েছেন ৬টি উইকেট। অসাধারণ নৈপুণ্যের পর বোলারদের র‌্যাংকিংয়েও বিশাল লম্ফ দিয়েছেন তিনি। ৮৮ থেকে জায়গা করে নিয়েছেন ৪২তম স্থানে।

টি-টোয়েন্টিতে বোলারদের র‌্যাংকিংয়ে অবশ্য স্লো বোলারদেরই বেশি আধিপত্য। সেরা পাঁচসহ ৯ জনের ৮ জনই স্পিনার। শীর্ষে আছেন রশিদ খান। তিন ধাপ এগিয়ে দুইয়ে এখন নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার।

গ্লেন ম্যাক্সওয়েল আন্তর্জাতিক ক্রিকেট থেকে আপাতত বিশ্রামে রয়েছেন। ফলে অলরাউন্ডার র‌্যাংকিংয়ের শীর্ষস্থানটা নিজের দখলে রাখতে পারলেন না। তাকে সরিয়ে শীর্ষে চলে এসেছেন আফগানিস্তানের মোহাম্মদ নবি। চারেই আছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ে শীর্ষে আছেন পাকিস্তানের বাবর আজম। অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ দুই ধাপ এগিয়ে জায়গা করে নিয়েছেন দ্বিতীয় স্থানে। তিনে জায়গা করে নিয়েছেন ইংল্যান্ডের ডেভিড মালান।

/এফআইআর/এমএমজে/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম