দিবা-রাত্রির টেস্টকে ঘিরে বিশেষ অনুশীলনে কোহলিরা

স্পোর্টস ডেস্ক
১২ নভেম্বর ২০১৯, ১৩:০৭আপডেট : ১২ নভেম্বর ২০১৯, ১৩:৩৩

দিবা-রাত্রির টেস্টকে ঘিরে বিশেষ অনুশীলনে কোহলিরা ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে প্রায় ক্লোজ কাউন্টারের জন্ম দিয়েছে বাংলাদেশ। এবার সাদা পোশাকে পূর্ণ শক্তির ভারতের মুখোমুখি হতে যাচ্ছে মুমিনুল হকের টেস্ট দল। সাদা পোশাকে প্রথমবার দুই দলই খেলতে যাচ্ছে দিবা-রাত্রির টেস্ট। প্রতিপক্ষ বাংলাদেশ বলে এই টেস্টে কোনো ধরনের ঝুঁকি নিতে চাচ্ছে না স্বাগতিকরা। খুব বেশি সময় নেই বলে, প্রথম টেস্টের আগেই দিবা-রাত্রির টেস্টের জন্য বিশেষ অনুশীলনের প্রস্তুতি নিয়েছে বিরাট কোহলিরা।

সিরিজের প্রথম টেস্ট হবে ইন্দোরে। শুরু হবে ১৪ নভেম্বর। ২২ নভেম্বর দ্বিতীয় টেস্টটি হবে দিবা-রাত্রির। টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারত ৮ পয়েন্টের লিড নিয়ে সবার উপরে অবস্থান করছে। বাংলাদেশ এই সিরিজ দিয়েই চ্যাম্পিয়নশিপে নাম লেখাতে যাচ্ছে।

টি-টোয়েন্টিতে এই বাংলাদেশই স্বাগতিকদের খুব চাপে রাখায় সতর্কতা অবলম্বন করছে কোহলিরা। তাই প্রথম টেস্টের আগে দিবা-রাত্রির টেস্টের জন্য আলাদা অনুশীলন করবে ভারত। তাদের প্রস্তুতির কথা জানিয়েছেন মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান কিউরেটর সামান্দার সিং চৌহান, ‘গোলাপি বলে আজ থেকেই অনুশীলন করবে ভারত। স্থানীয় সময় বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কালো স্ক্রিনের বিপরীতে আলোর নিচে তারা অনুশীলন করতে চেয়ে অনুরোধ করেছে। আমরাও তার ব্যবস্থা করেছি।’

অনেক দিক দিয়েই সিরিজের দ্বিতীয় টেস্টটি ঐতিহাসিক। দুটি দলই প্রথবারের মতো ফ্লাড লাইটের আলোতে টেস্ট খেলবে। আর এই টেস্টেই প্রথমবারের মতো ব্যবহৃত হতে যাচ্ছে এসজি বল। আগের ১১টি দিবা-রাত্রির টেস্ট খেলা হয়েছে হয় কোকাবুরা অথবা ডিউক বলে। জানা গেছে, অনুশীলনের জন্য ইতোমধ্যে এসজি বলের একটি ব্যাচ বিসিসিআই-এর হাতে পৌঁছেছে।

দ্বিতীয় টেস্ট হবে কলকাতায়। তবে ইন্দোরে হতে যাওয়া প্রথম টেস্ট নিয়েও খুব করে ভাবছে স্বাগতিকরা। ইন্দোরের পিচ পেসারদেরই সহায়তা করবে বলে জানা গেছে। টেস্ট দলে মোহাম্মদ সামি, ইশান্ত শর্মা ও উমেশ যাদবরা থাকায় তেমন সম্ভাবনাই প্রবল।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম