দিবা-রাত্রির টেস্টে থাকছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী

স্পোর্টস ডেস্ক
১৩ নভেম্বর ২০১৯, ১১:৫২আপডেট : ১৩ নভেম্বর ২০১৯, ১২:২৯

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ২২ নভেম্বর বাংলাদেশ-ভারত ঐতিহাসিক দিবা-রাত্রির টেস্টে হাজির থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থাকবেন কিনা তা নিশ্চিত করতে পারেনি পশ্চিমবঙ্গের রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন (সিএবি)। তবে ইডেনের ঐতিহাসিক টেস্টে হাজির থাকতে চলেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

সিএবির সূত্রে কলকাতার আনন্দবাজার জানিয়েছে, ইতোমধ্যেই দু’দেশের এই তিন রাজনৈতিক ব্যক্তিত্ব ভারত-বাংলাদেশের প্রথম গোলাপি বলের টেস্ট ম্যাচে ইডেনে আসার ব্যাপারে সবুজ সঙ্কেত দিয়েছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানো হলেও তার দফতর থেকে এখন পর্যন্ত সম্মতিসূচক বার্তা এসে পৌঁছায়নি সিএবির কাছে।

প্রথম দিনের খেলার পরে রাতে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে সিএবি। প্রাক্তন অধিনায়কদের সেখানে সংবর্ধনা দেওয়া হবে। বক্তব্য রাখবেন উপস্থিত রাজনৈতিক হেভিওয়েটরা। সেখানেই ক্রিকেটারদের প্রতিনিধি হিসেবে বক্তার ভূমিকায় ভাবা হচ্ছে শচীন টেন্ডুলকারকে। তাকে অনুরোধ করা হয়েছে, ইডেনের দর্শকদের উদ্দেশে কিছু বলার জন্য।

সংবর্ধনা অনুষ্ঠানের পরে সঙ্গীত পরিবেশন করতে পারেন সুরকার ও গায়ক জিৎ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার বিকালে কলকাতার বাংলাদেশ দূতাবাসের ডেপুটি হাইকমিশনার তৌফিক হাসানসহ চার সদস্যের একটি প্রতিনিধি দল ইডেনে এসেছিল। গোটা মাঠ ও স্টেডিয়াম ঘুরে দেখেছেন তারা। সিএবি সচিব অভিষেক ডালমিয়ার সঙ্গে বৈঠক করেছে এই প্রতিনিধি দল। ২২ নভেম্বরের অনুষ্ঠানের সময়সূচি, ব্যবস্থাপনা নিয়ে তারা খোঁজখবর নেন।–আনন্দবাজার।

/এফআইআর/এমএমজে/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি