রাজশাহীতে বঙ্গবন্ধু কাপ আন্তঃকলেজ ফুটবলে বিজয়ী কোর্ট মহাবিদ্যালয়

রাজশাহী প্রতিনিধি
১৭ নভেম্বর ২০১৯, ১১:৩৩আপডেট : ১৭ নভেম্বর ২০১৯, ১৬:৪৩

রাজশাহীতে বঙ্গবন্ধু কাপ আন্তঃকলেজ ফুটবলে বিজয়ী কোর্ট মহাবিদ্যালয় বঙ্গবন্ধু কাপ আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী কোর্ট মহাবিদ্যালয়। রানার্স আপ হয়েছে বরেন্দ্র কলেজ দল।

শনিবার বিকালে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে রাজশাহী কোর্ট মহাবিদ্যালয় ও বরেন্দ্র কলেজের মধ্যকার ফাইনালটি নির্ধারিত সময়ে গোলশূন্য ড্রয়ে শেষ হয়। তারপর গড়ায় টাইব্রেকারে। সেখানেও সমতা বিরাজ করলে সাডেন ডেথে রাজশাহী কোর্ট মহাবিদ্যালয় জয়লাভ করে। ম্যাচ সেরা হয়েছেন রাজশাহী কোর্ট মহাবিদ্যালয়ের গোলরক্ষক তানিম। সর্বোচ্চ গোলদাতা হয়েছেন বরেন্দ্র কলেজের সম্রাট। আর সুশৃঙ্খল দল হিসেবে নির্বাচিত হয়েছে বঙ্গবন্ধু কলেজ।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেন রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থা ও মহানগর আওয়ামী লীগের সহসভানেত্রী বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনী। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী শিক্ষাবোর্ডের সচিব ড. মো. মোয়াজ্জেম হোসেন।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম