শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারাল বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট।।
১৭ নভেম্বর ২০১৫, ১৭:৩৫আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৫, ১৮:০৮

hockey1 মালয়েশিয়ার কোয়ানটানে অনুষ্ঠিত ৮ম জুনিয়র এশিয়া কাপ হকি প্রতিযোগিতায় পুল ’বি’তে নিজেদের শেষ ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে ২-০ গোলে হারিয়েছে যুবারা।

দুইটি গোলই হয়েছে ফিল্ড গোল। ২৫ মিনিটে মোহাম্মদ সারোয়ার হোসেন গোলের সূচনা করেন। ৪৬ মিনিটে মিলন হোসেন আরেকটি ফিল্ড গোল করলে বাংলাদেশের জয় নিশ্চিত হয়। গত বছর দক্ষিণ কোরিয়ার ইনচোনে এশিয়ান গেমসে স্বাগতিকদের বিপক্ষে ৭-০ গোলে হেরেছিল হকি জাতীয় দল। জুনিয়র দল কোরিয়াকে হারিয়ে এক প্রকার প্রতিশোধ নিলো।

জুনিয়র ও সিনিয়র পর্যায় মিলিয়ে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে হকিতে বাংলাদেশের এটিই প্রথম জয়। ১৯৯৩ এশিয়া কাপে জাপানে জাতীয় দল ১-১ গোলে ড্র করেছিল। আর ২০০১ সালে প্রথম অনূর্ধ্ব ১৮ এশিয়া কাপে মালয়েশিয়ায় কোরিয়ার বিপক্ষে ৩-৩ গোলে ড্র ছিল।

হকি ফেডারেশনের নির্বাচনকে কেন্দ্র করে গত প্রায় দুই বছর বাংলাদেশের হকি অঙ্গনে অস্থিরতা। সম্প্রতি সাধারণ সম্পাদক পদ বদল হওয়ায় খানিকটা স্বস্তির বাতাস বইছে। যুব দলটি এই টুর্নামেন্টের জন্য খুব বেশি প্রস্তুতি ছিল না। দুই সপ্তাহের অনুশীলনে দক্ষিণ কোরিয়া ও ওমানকে হারানোর কৃতিত্ব দেখিয়েছে মাহাবুব হারুনের শিষ্যরা। ২০১৩ এশিয়া কাপ ব্যর্থতা ও ডিসিপ্লিনারি কারণে কোচ মাহবুব হারুনকে জাতীয় দলের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়। দুই বছর পর আবার তার কাঁধেই জাতীয় দলের দায়িত্ব তুলে দেয় ফেডারেশন।

সেমিফাইনালের লক্ষ্য নিয়ে দেশ ছেড়েছিল বাংলাদেশ। কোয়ার্টার ফাইনালে জয় পেলে যুব বিশ্বকাপ খেলতে পারবে বাংলাদেশ। তবে গ্রুপ পর্বে দুই জয়ের পারফরম্যান্স সন্তুষ্টজনকই। পুল বি’তে বাংলাদেশ ছয় পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। দক্ষিণ এশিয়ার পাকিস্তান তিন ম্যাচ জিতে নয় পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে।

এর আগে প্রথম খেলায় পাকিস্তানের বিপক্ষে ৩-১ গোলে হেরেছিল বাংলাদেশের যুবারা। দ্বিতীয় খেলা ওমানকে ৫-৪ ব্যবধানে হারায় তারা। আজ দক্ষিণ কোরিয়াকে হারিয়ে গ্রুপ পর্যায়ের খেলা শেষ করলো যুবারা। 

/আরএম/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম